১৬ নভেম্বর, ২০২৬
কলকাতা

পরিত্যক্ত বাড়িতে দাউদাউ করে জ্বলছে আগুন, গার্ডেনরিচের ঘটনায় আতঙ্ক

বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি
Fire fighters Bengali News
~pexels
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০২২
শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ১০:৩৩

ছিল পরিত্যক্ত বাড়ি। এতদিন ভোজ্য তেলের গুদাম ঘর হিসেবে ব্যবহৃত হত। আচমকাই কোন একটি কারণে সেখানে আগুন (Fire) লাগে। যেহেতু পরিত্যক্ত বাড়ি, তাই প্রথমে তেমন কেউ বিশেষ একটা গুরুত্ব দেননি। কিন্তু আগুনের লেলিহান শিখা যে অচিরেই এভাবে দাউদাউ করে জ্বলে উঠবে এবং চারপাশটা কালো ধোঁয়ায় ভরে উঠবে কে তা জানত!

ঘটনাটি বৃহস্পতিবার সকালের। এদিন কলকাতার (Kolkata) গার্ডেনরিচ পোর্ট ট্রাস্ট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে আগুন লাগে। বাড়িটি ভোজ্য তেলের গুদাম ঘর হিসেবে ব্যবহৃত হত। ঠিক কী কারণে আগুন লাগে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে। ঘন্টা খানেকের চেষ্টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে স্থানীয় সূত্রে খবর।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ওই পরিত্যক্ত বাড়ি থেকে ধোঁয়া বেরোতে থাকে। স্থানীয় মানুষরা ভাবেন কেউ হয়তো ময়লা-আবর্জনার মধ্যে আগুন লাগিয়েছে। কিন্তু অচিরেই সেই আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পুলিশ এবং দমকলে খবর পাঠানো হয়। দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করছে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। কিংবা হতাহতেরও কোন খবর নেই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata