১৪ অক্টোবর, ২০২৬
কলকাতা

শুক্রবারের সকালেই ভূমিকম্প, কাঁপল কলকাতা-সহ উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১
earthquake seismometer Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ৮:৩৯

শুক্রবার সকালে কলকাতা-সহ উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ, মায়ানমারের একাংশ ঘুমের ঘোরে কেঁপে উঠল। কম্পনের স্থায়িত্ব কাল ৩০ সেকেন্ড। ভোর ৫ টা ১৫ মিনিট ৩৮ সেকেন্ড নাগাদ এই কম্পনের অনুভূতি হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। উৎসস্থল মায়ানমারের সীমান্ত। এই ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের কলকাতা, দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চল এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার প্রভৃতি এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিমি গভীরে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে উৎসস্থল ১৭৪ কিমি পূর্বে। ত্রিপুরার অমরপুরের পূর্বে ও দক্ষিণ-পূর্বে ১৮১ কিলোমিটার, মণিপুরের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ২১৩ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ভূমিকম্পের উৎসস্থল। মিজোরামের থেনজেল থেকে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মাত্র ৭৩ কিলোমিটার। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালেও কোন ক্ষয়ক্ষতির খবর নেই। বিভিন্ন সামাজিক মাধ্যমে অসংখ্য মানুষ তাঁদের অনুভূতির কথা জানিয়েছেন।

এই ভূমিকম্পের প্রভাব কলকাতার উপরও পড়েছে। শুক্রবার শীতের সকালে প্রায় সকলেই যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই কলকাতায় মৃদু কম্পন অনুভূত হয়। কয়েকটি কোম্পানির কর্মচারী অফিস থেকে বেরিয়ে আসেন। তাঁদের নাইট শিফটে কাজ চলছিল। কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণার মানুষও এই কম্পন টের পেয়েছেন। ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারের সীমান্ত হওয়ায় উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে কম্পনের জোরাল অনুভূতি ধরা পড়েছে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও এই ভূমিকম্পের জোরাল অনুভূতি হয়েছে বলে খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert