১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

খোদ কলকাতায় মেয়েকে লাগাতার ধর্ষণ সৎ বাবার, নজিরবিহীন শাস্তি দিল আদালত

এমন শাস্তি গোটা দেশেই বিরল বলছেন আইনজীবীদের একাংশ
women abuse violence Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১২:১৪

বাবার মৃত্যুর পর মা দ্বিতীয় বিবাহ করেন। ২০১৮ সাল নাগাদ মা-ও তাঁকে ছেড়ে চলে যান। তারপর থেকেই সৎ বাবার বিরুদ্ধে লাগাতার ধর্ষণের (Rape) অভিযোগ ওঠে। প্রথমে ভয়ে সবকিছুই মুখ বুজে সহ্য করে নেন সেই কিশোরী। এমনকী ঘটনা প্রকাশ করলে তাঁকে খুনের হুমকিও দেয় সেই অভিযুক্ত সৎ বাবা। দিনের পর দিন সেই অত্যাচার সহ্য করতে না পেরে একজন প্রতিবেশীর সাহায্য নিয়ে থানায় দ্বারস্থ হন সেই কিশোরী। আর সেই মামলায় এবার নজিরবিহীন শাস্তি দিল আদালত। সৎ মেয়েকে লাগাতার ধর্ষণ ও নির্যাতনের অপরাধে ৪০ বছর কারাবাসের সাজা দিল শিয়ালদহ আদালত (Sealdah Court)।

সূত্রের খবর, ঘটনাটি পার্ক সার্কাস এলাকার। বহুদিন ধরেই অভিযুক্ত সৎ বাবা এই নিগ্রহ চালিয়ে যাচ্ছিলেন। তারপরও নিগৃহীতা কিশোরী কিছু বলতে পারেননি। তবে এলাকার কিছু মানুষের সহায়তায় পুলিশের দ্বারস্থ হলে তৎপরতার সঙ্গে কলকাতা পুলিশ গোটা বিষয়টি দেখেন। আর খুব অল্প সময়ের মধ্যেই মামলার রায় ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। আর এমন জঘন্যতম ঘটনায় নজিরবিহীন শাস্তি দিয়েছে আদালত।

এর আগে পকসো আইনে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হয়েছে। এমনকী আমৃত্যু কারাবাস এবং মৃত্যুদন্ডও হতে পারে। তবে শিয়ালদহ আদালতের এই শাস্তি নজিরবিহীন। গোটা দেশে এখনও পর্যন্ত ৪০ বছরের কারাবাসের সাজার ঘটনা ঘটেনি বলছেন আইনজীবীদের একাংশ। তবে সৎ বাবার এমন জঘন্যতম ঘটনায় এই শাস্তিও যথেষ্ট নয় বলছেন ওয়াকিবহাল মহল। সূত্রে খবর, সেই নিগৃহীতা তরুণীর শারীরিক পরীক্ষার পর ধর্ষণের প্রমাণ মেলে। এমনকী জামাকাপড় ফরেন্সিক পরীক্ষার পরে সেই ঘটনায় শিলমোহর পড়ে। ১৩ জন সাক্ষীর বয়ানেও ধর্ষণের অভিযোগ ওঠে। আর তার প্রেক্ষিতেই এমন নজিরবিহীন শাস্তির কথা শুনিয়েছে আদালত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata