১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

Alipore Zoo: চিড়িয়াখানায় চাঞ্চল্য! সকাল সকাল শিম্পাঞ্জি খাঁচা-ছাড়া, তারপর...

বুড়ির কীর্তিতে থতমত লোকজন, বুড়ি ফের খাঁচা-বন্দি
Chimpanzee Bengali News
https://unsplash.com/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জুন ২০২২
শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ১১:৫৫

'বুড়ি' খাঁচায় ছিলেন। দিব্যি খাচ্ছিলেন, ঘুমোচ্ছিলেন। কতক্ষণ আর শুয়ে-বসে থাকা যায়। চলো, একটু বাইরে থেকে ঘুরে আসি। যেমন ভাবনা, তেমন কাজ। একটু ফাঁক পেতেই টুক করেই খাঁচা ছাড়া। এদিকে তাঁর এমন কাজে লোকেদের প্রাণ যে খাঁচা-ছাড়া অবস্থা। অনেক বুঝিয়ে তবেই বুড়িতে ফেরানো গেল খাঁচায়।

ভাবছেন কার কথা বলছি? এই বুড়িই-বা কে? 'বুড়ি' আলিপুর চিড়িয়াখানার শিম্পাঞ্জি। সোমবার সকালে খাবার দিতে যাওয়ার সময় অল্পের জন্য ফাঁক পেয়েই খাঁচা ছেড়ে বাইরে। তারপর সে কী কাণ্ড। ততক্ষণে খবর চাউর হতেই চিড়িয়াখানার সমস্ত গেট বন্ধ। শুরু হয়েছে তল্লাশি। একবার চিড়িয়াখানা টপকালেই বুড়িকে আর পায় কে!

সূত্রের খবর, এর আগেও বুড়ির খাঁচা ছেড়ে বেরিয়ে পড়ার রেকর্ড আছে। এইভাবে বারবার বেরিয়ে পড়ায় বুড়িকে নিয়ে চরম অস্বস্তি চিড়িয়াখানায়। আজ সকালে তাকে খাবার দিতে যাওয়ার সময় মূল ফটক ছিল খোলা। সেই ফাঁকেই চম্পট। এদিকে চিড়িয়াখানায় হুলুস্থূল কাণ্ড। বুড়ি তখন এদিক-ওদিক। অনেক চেষ্টার পর বুড়ি এল বাগে। একাংশ বলছেন, বুড়ি যদি সত্যিই বাইরে বেরিয়ে আসত, তাহলে আজ কলকাতায় কী হত? সে যাগ গে! বুড়ি অবশেষে দিয়েছে ধরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata