১৬ নভেম্বর, ২০২৬
কলকাতা

ভোট-পরবর্তী হিংসার মামলায় তদন্তভার পেল CBI, রায় হাইকোর্টের

এই পুরো তদন্ত প্রক্রিয়াই চলবে আদালতের নজরদারিতে
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১৯ আগস্ট ২০২১ ১৯:১৮

বিধানসভার পরে উত্তপ্ত বাংলা (West-Bengal), ভোট-পরবর্তী হিংসা নিয়েও একাধিকবার সরব হয়েছেন বিরোধীদল বিজেপি (BJP)। জল গড়িয়েছে হাইকোর্ট অব্দি। তবে এবার ভোট-পরবর্তী হিংসার মামলায় কলকাতা হাইকোর্টে (Kolkata HighCourt) ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। এদিন ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইকে তদন্তভার দিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। হাইকোর্টের পাঁচ বিচারপতির একটি বৃহত্তর বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। এই দলে ছিলেন প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুব্রত তালুকদার।

এদিন বেঞ্চ নির্দেশ দেয়, হত্যা, ধর্ষণ এবং মহিলাদের উপর অপরাধের মতো গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করবে সিবিআই (CBI)। এছাড়া বাকি অভিযোগের তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল (SIT)। আর এই পুরো তদন্ত প্রক্রিয়াই চলবে আদালতের নজরদারিতে। এই রিপোর্ট ছ’সপ্তাহের মধ্যে জমা দিতে হবে আদালতেই।

উল্লেখ্য, আজ ভোট পরবর্তী হিংসার মামলার আগেই হাইকোর্টের গোটা চত্বর কঠোর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। তবে এই মামলার জল গড়াল সিবিআই অব্দি। তদন্তের দায়িত্বে সুমন বালা সাহু, সৌমেন মিত্র এবং রণবীর কুমার এই তিন আইপিএসের উপর দেওয়া হয়েছে বলেই সংবাদমাধ্যম সূত্রের খবর। উল্লেখ্য, আগামী ৬ সপ্তাহের মধ্যেই এই তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro