২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ২০১৪ টেট উত্তীর্ণদের, ধুন্ধুমার হাজরা মোড়

ব্যাপক যানজট তৈরি হয়েছে হাজরা মোড়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী
Protest generic image Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ১১:৪১

আটকে থাকা চাকরিতে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছিলেন ২০১৪ সালের টেট (TET) পরীক্ষায় উত্তীর্ণরা। তবে মাঝপথে তাদের রাস্তা আটকালো পুলিশ। যার জেরে বিক্ষোভ, ধস্তাধস্তি। পুলিশ এবং চাকরিপ্রার্থীদের খন্ডযুদ্ধে রণক্ষেত্র হাজরা মোড়। এলাকায় তৈরি হয়েছে ব্যাপক যানজট।

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও টেটে নিয়োগ না হওয়ায় বিক্ষুব্ধ টেট উত্তীর্ণরা নিয়োগ-সহ অন্যান্য দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু নিরাপত্তার খাতিয়ে বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। এরপর দুপক্ষের মধ্যে চরম অশান্তি শুরু হয়। রীতিমতো খন্ডযুদ্ধের পর্যায়ে পৌঁছায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি। বেশ কিছু বিক্ষোপকারীকে প্রিজন ভ্যানে তোলা হয় বলে সূত্রের খবর। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন একাধিক বিক্ষোভরত চাকরি প্রার্থী।

ঘটনায় হাজরা মোড় সংলগ্ন এলাকায় অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। ব্যাপক যানজট সৃষ্টি হয় এলাকায়। ফলে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তাঁরা। তবে এর মাঝেও পুলিশের ঘেরাটোপ এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। রাস্তায় বসেও বিক্ষোভ দেখাচ্ছেন একাধিক চাকরিপ্রার্থী।

উল্লেখ্য, গত ডিসেম্বরেও টেট উত্তীর্ণদের একাংশ নিয়োগের দাবিতে রাস্তায় নামেন। সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ-অবরোধ করেন তাঁরা। অবিলম্বে নিয়োগের দাবি নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা। তখনও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিক্ষোভকারীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata