১ নভেম্বর, ২০২৬
কলকাতা

অবসাদ দূর করতে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী অবসরপ্রাপ্ত শিক্ষিকা

বৃদ্ধার চশমার বাক্স থেকে উদ্ধার হয়েছে দুটি সুইসাইড নোট
Suicide Bengali News
~pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৫

বয়স ৮৩ বছর, পেশায় ছিলেন শিক্ষিকা। নাম আভা দাস। বহুদিন আগেই স্কুল থেকে অবসর নিয়েছেন তিনি। এক ছেলে এবং মেয়ে রয়েছে ঠিকই, তবে তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলেও ছেলেমেয়ে দু'জনেই বর্তমানে কর্মসূত্রে বিদেশে বসবাসকারী। এর থেকেই অবসাদ আর একাকীত্ব গ্রাস করেছে বৃদ্ধাকে। আর তার জেরেই বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী অবসরপ্রাপ্ত শিক্ষিকা। শনিবার সকালে ফুলবাগান এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। উদ্ধার হয়েছে দু’টি সুইসাইড নোট।

পুলিশ সূত্রের খবর, ওই বৃদ্ধার চশমার বাক্স থেকে উদ্ধার হয়েছে দুটি সুইসাইড নোট। একটিতে লেখা ছিল "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।" এবং অপর সুইসাইড নোটে, ছেলে ও মেয়ে এবং বোনের মধ্যে সমস্ত সম্পত্তি ভাগ করে দেওয়ার কথা উল্লেখ করেন ওই বৃদ্ধা। কোথায় কী সম্পত্তি রয়েছে, তার খতিয়ানও রয়েছে ওই সুইসাইড নোটে।

পরিবার সূত্রের খবর, শুক্রবার রাতে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন সকলেই। শনিবার সকালে ঘুম ভেঙে বোন দেখেন মাটিতে পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। এরপরে বৃদ্ধার বোনের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হয়ে যান। অচেতন অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর কিছুক্ষণ পরেই মৃত্যু নিশ্চিত করা হয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata