১৭ নভেম্বর, ২০২৬
কলকাতা

"এমন শান্তিপূর্ণ ভোট আগে হয়নি" ভোট দিয়ে বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এদিকে ভোটের দিন বোমাবাজি খোদ কলকাতার মহাজাতি সদন এবং রবীন্দ্র সরণি এলাকায়
Mithun Chakraborty 2 Bengali News
মিঠুন চক্রবর্তী ~ Wikibio
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১১:১৪

ভোট দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বেরিয়ে বললেন, "এমন শান্তিপূর্ণ ভোট আগে হয়নি।" এবারের নির্বাচনে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের ভোটার মিঠুন। নিজের বোনের বাড়ি ঠিকানায় ভোটার হওয়ার পর জল্পনা ছিল হয়তো বিজেপির প্রার্থী হবেন মহাগুরু। তবে প্রার্থী না হলেও বিজেপির হয়ে দাপিয়ে জনসভা, রোড শো করেছেন তিনি। বারবার তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বিভিন্ন সময় নিজের সিনেমার সংলাপ বলে বুঝিয়ে দিয়েছেন নিজের বিজেপির নির্বাচনী প্রচারের উদ্দেশ্যের কথা। শেষ দফায় বৃহস্পতিবার সকাল ৭ টা ৫০ নাগাদ নিজে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন মিঠুন চক্রবর্তী। আর সকলের উদ্দেশ্যে বার্তা দেন, " ভালোভাবে ভোট দিন। এটা আপনার গণতান্ত্রিক অধিকার।"

অন্যদিকে, শেষ দফায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়লো খোদ কলকাতায়। ভোটের দিন সকালে সেন্ট্রাল অ্যাভিনিউর মহাজাতি সদনের সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহাজাতি সদনের সামনে সকাল সকাল বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। শেষ দফায় কলকাতা ৭ আসনে ভোটগ্রহণ। মোতায়েন করা হয়েছে ৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিরাপত্তা বলয়ে রয়েছে। তারপরও অশান্তি এড়ানো গেল না বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক একাংশ।

বিশেষ সূত্রে খবর, সকাল পৌনে আটটা নাগাদ মহাজাতি সদনের ফুটপাতের সামনে বোমার প্রচন্ড শব্দে কেঁপে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় বোমার খন্ডাংশ। জোড়াসাঁকো কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তা ঘটনাস্থলে পৌঁছান। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের অভিযোগ ওই এলাকায় উনাকে যেতে বাধা দেওয়ার উদ্দেশ্য নিয়ে তৃণমূল বোমাবাজি করেছে। পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির মধ্য থেকে বোমা ছোঁড়া হয়েছে।

উল্লেখ্য এর বোমাবাজির খবর এসেছে রবীন্দ্র সরণি থেকে। বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে। পুলিশ কুকুর নামিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun