১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

মূল্যবৃদ্ধির দাবিতে রাজ্যে জুড়ে বাস-মিনিবাস ধর্মঘটের ডাক আগামী ২৮,২৯ এবং ৩০ জানুয়ারি

সরকারকে বলে লাভ হয়নি, ডিজেলের দাম আকাশ ছোঁয়া। বাস চালানো সম্ভব হচ্ছে না : দাবি সংগঠনের
Kolkata minibus Bengali News
কলকাতা মিনিবাস ~Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ২০:০২

মূল্যবৃদ্ধির দাবিতে এবার রাজ্যে জুড়ে বাস-মিনিবাস ধর্মঘটের ডাক দিল পাঁচটি পরিবহণ সংগঠনের যৌথ মঞ্চ। কাজেই, ঝক্কি পোহাতে চলতি মাসের একদিন নয়,পর পর তিন দিন। কারণ, ডিজেলের মূল্যবৃদ্ধি, ভাড়া বাড়ানো-সহ একাধিক দাবিতে আগামী ২৮,২৯ এবং ৩০ জানুয়ারি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিক-মালিকেরা। এরপরেও যদি তাঁদের দাবি না মানা হয়, তাহলে আন্দোলনে অটল থাকবে সংগঠন গুলি।

মঙ্গলবার জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন-সহ পাঁচটি সংগঠন নিজেদের মধ্যে আলোচনায় বসে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, জানুয়ারি মাসের তিন দিন রাজ্য জুড়ে পরিষেবা বন্ধ রাখা হবে।

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারকে বলে কোনও লাভ হচ্ছে না। ডিজেলের দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় আর গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়েই আমাদের পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে।”

সংগঠনের তরফে এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "লকডাউনের আগে থেকেই ডিজেলের দাম ক্রমশ বেড়ে চলেছে। এদিকে যাত্রী কম। এরফলে লাভ দূরের কথা, বাস চালানোর খরচটুকু উঠছে না। এভাবে বাস চালানো সম্ভব হচ্ছে না।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata