২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

SSC Group D : বন্ধ হল ৫৭৩ জন ভুয়ো কর্মীর বেতন, ফেরত দিতে হবে পূর্বের 'বেতন'!

কীভাবে এই টাকা পুনরুদ্ধার করা হবে তা প্রতিটি জেলার স্কুল ইন্সপেক্টররাই ঠিক করবেন
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৩৮

ফের প্রকাশ্যে এসএসসি'র দূর্নীতি। এসএসসি গ্রুপ ডি-তে (SSC Group D) ভুয়ো নিয়োগ মামলায় এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। এসএসসি গ্রুপ ডি-তে দূর্নীতি ভরা তোপ দেগে, এবার ৫৩৭টি ভুয়ো নিয়োগ বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ ক্ষোভ প্রকাশ করে তিনি শুনানিতে জানান, শুধু বেতন বন্ধ নয়। এই ৫৭৩ জন বেতন বাবদ যে টাকা এতদিন নিয়েছেন, তাও ফেরত করতে হবে। অর্থাৎ এই ৫৭৩ জনের থেকে টাকা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, "নিয়ম না মেনে যে ৫৭৩ জনকে নিয়োগ করা হয়েছে তাঁদের বরখাস্ত করতে হবে। ওই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের।"

বেতন বন্ধের সঙ্গে টাকা ফেরতের সিদ্ধান্ত কেন? এ বিষয়ে ক্ষুব্ধ বিচারপতির সাফ মন্তব্য, জনগণের দেওয়া করের টাকাতেই ভুয়ো নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রত্যেকের বেতন হয়েছে। তাই কীভাবে এই টাকা পুনরুদ্ধার করা হবে তা প্রতিটি জেলার স্কুল ইন্সপেক্টররাই ঠিক করবেন।

উল্লেখ্য, ইতিমধ্যেই ভুয়ো নিয়োগের অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের তরফে একটি বিচারবিভাগীয় অনুসন্ধান কমিটি তৈরি করে দেওয়া হয়েছে৷ সেই অনুসন্ধান কমিটিকেই আগামী সোমবারের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body