১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

সবাইকে কাঁদিয়ে সংসার ছেড়ে চলে গেলেন অপু

গান স্যালুট বিদায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে
soumitra chatterjee last rites Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ২২:৪১

থেমে গেল দীর্ঘ ৪০ দিনের জীবন-মরণ লড়াই। বেলভিউ নার্সিংহোমে আজ দুপুর ১২.১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলা তথা ভারতীয় সিনেমার নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিন তার মৃত্যুর খবর পেয়ে নার্সিংহোমে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক সেন, ঋদ্ধি সেন, পরিচালক রাজ চক্রবর্তী সহ টলিউডের একাধিক ব্যাক্তিত্ব। কন্যা পৌলমী চট্টোপাধ্যায় হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙে পড়েন। শেষ মুহূর্ত পর্যন্ত সবরকম সাহায্যের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এরপর সৌমিত্রর মরদেহ নিয়ে যাওয়া হয় তার গলফগ্রীনের বাড়িতে। সেখানে কিছুক্ষণ তার দেহ রাখার পর শেষবারের মত তাকে নিয়ে আসা হয় টেকনিশিয়ান স্টুডিওতে। বহু অনুগামী, টেকনিশিয়ান এবং বাংলা চলচ্চিত্রের বহু কর্মী সেখানে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

s chatterjee last rites Bengali News
রবীন্দ্র সদনে শায়িত শিল্পীর মরদেহ। -twitter
বিজ্ঞাপন

দুপুর ৩.৩০ নাগাদ রবীন্দ্রসদন এবং তারপর কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানে গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো হয় তাকে। উপস্থিত ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায়, আবির চট্টোপাধ্যায় সহ বিমান বসুর মত রাজনৈতিক জগতের মানুষ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলে যাওয়ায় শোকস্তব্ধ গোটা বাংলা। আলোর উৎসবের মাঝে এই ভারতীয় সিনেমায় নেমে এলো এই অদ্ভুত আঁধার এক।

বিজ্ঞাপন

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee
৩১ অক্টোবর

'পোস্ত'-র হিন্দি রিমেকেও দেখা যাবে মিমি চক্রবর্তীকে

soumitra chatterjee in posto