১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

ঝড়জল উপেক্ষা করে রাতেই কালীঘাটে ধর্ণার পরিকল্পনা, পুলিশের আশ্বাসে প্রত্যাহার

মিলেছে নিয়োগের আশ্বাস, দু-সপ্তাহ কেটে গেলেও নেই সরকারি কোন উদ্যোগ, সময় অতিক্রান্ত হলেই বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি
Slst dharna Bengali News
https://www.facebook.com/sfiwb/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মে ২০২২
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১০:৩০

বাইরে তখন ঝড়জলের রাত। বজ্রবিদ্যুতের দাপটে শহরের বুকে নেমেছে একরাশ শূন্যতা। কুছ পরোয়া নেই! গতকাল শহরের বুকে গভীর রাতে তেমনই দেখা গেল একদল এসএলএসটি চাকরি প্রার্থীর 'বেপরোয়া' মনোভাব। নিজেদের হকের চাকরি আদায় করে নিতে প্রকৃতির দাপট উপেক্ষা করে এগিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে। যদিও পুলিশের কথায় এবং তাঁদের আশ্বাসে তাঁরা ফিরে আসেন, তারপরও সেই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন একাংশ।

এসএলএসটির (SLST) শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা গত ৩৭ দিন ধরে শহিদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। শনিবার রাতে আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পরিকল্পনা করে তাঁরা। পরিস্থিতি আঁচ করেই ধর্মতলা চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। মাঠে নামেন কলকাতা পুলিশ ডিসি সাউথ আকাশ মগারিয়া। তিনি সরাসরি এসে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁর আশ্বাস পেয়ে সেই ঝড়জলের রাতে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত তাঁরা প্রত্যাহার করে নেন।

এমন অভিযানের কারণ কী? চাকরিপ্রার্থীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়ার পরেও বেশ কয়েক দিন কেটে গিয়েছে। সরকারের তরফে এখনও কোন উদ্যোগ চোখে পড়েনি। এদিকে মুখ্যমন্ত্রী তাঁদের নিয়োগের বিষয়ে আশ্বাস দিয়েছেন। বাড়ানো হয়েছে ১৬০০ সিট। গত দু-সপ্তাহে কমিশনে গিয়েছেন তাঁরা। কমিশনের তরফে কোন সদুত্তর মেলেনি। তাই ঝড়জলের রাতে এমন অভিযানের উদ্যোগ। যদিও কলকাতা পুলিশের ডিসি সাউথের আশ্বাসে সেই অভিযান তাঁরা প্রত্যাহার করে নিয়েছেন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন নিয়োগের কাজ শীঘ্রই শুরু হবে। ওয়েটিং প্রার্থীদের জন্য ৫ হাজার ২৬১ টি নতুন পদ তৈরি করা হয়েছে। শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা প্রার্থীদের জন্য ১৬০০ নতুন পদ তৈরি করা হয়েছে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই তাঁদের নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু দু-সপ্তাহ কেটে গেলেও কোন সুরাহা হয়নি। বরং যত দিন যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে একের পর এক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। নাম জড়িয়েছে কমিশনের একাধিক কর্তাদের। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নিয়োগের বিষয়ে সরকারের সদিচ্ছা দেখা না গেলে ফের যে চাকরিপ্রার্থীরা বড়সড় আন্দোলনে নামবেন, বলাই বাহুল্য।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata