২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পথেই শোভন চট্টোপাধ্যায়! মিছিলের না থাকার সিদ্ধান্তে  অস্বস্তিতে গেরুয়া শিবির

শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছে তাঁর সঙ্গে কথা বলা হলেও, নিজের সিদ্ধান্তে তিনি অনড়
Sovon Baishakhi BJP Bengali News
শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় - twitter @BJP4Bengal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ২২:২৪

শোভনের প্রত্যাবর্তনের রোড শো ঘিরে ফের অনিশ্চয়তা৷ আমন্ত্রিত নন বলে মিছিলে যাচ্ছেন না বলে শেষ মুহূর্তে জানিয়ে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এরপরেই কার্যত একই পথে হেঁটে মিছিলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ও (Sovon Chatterjee)।

প্রসঙ্গত, এর আগেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোয় বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাননি শোভন চট্টোপাধ্যায়ও। কাজেই এবারেও এমনটা আন্দাজ করা যাচ্ছিল।

সূত্রের খবর, বিজেপি অফিস থেকেই ফোন করেই নাকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়, এ দিনের মিছিলে তাঁর আসার প্রয়োজন নেই৷ কারণ এই মিছিল শোভন চট্টোপাধ্যায়কে নিয়েই৷

এরপরেই কার্যত বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জানিয়ে দেন যে, বিজেপির বাইক ব়্যালিতে তিনি অংশগ্রহণ করবেন না। এমনিতেই কর্মব্যস্ত দিনে যানজটের ভয়ে বিজেপিকে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তা সত্ত্বেও সোমবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কার দেন, ব়্যালি হবেই। কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পর শোভন চট্টোপাধ্যায়ও একই পথে বেঁকে বসায় অস্বস্তিতে গেরুয়া শিবির।

জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছে তাঁর সঙ্গে কথা বলছে বিজেপি রাজ্য নেতৃত্ব। দিল্লি থেকে ফোন করেও তাঁকে বোঝানো হচ্ছে। তবুও নিজের সিদ্ধান্তে অনড় শোভনবাবু।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata