১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

সাতসকালে তিলজলায় চলল গুলি, গুলিবিদ্ধ এক

এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ এক প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী
murder gun pistol Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১০:১০

ফের কলকাতায় শ্যুটআউট (shootout)। এবার তিলজলায় উঠল গুলি চলার অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক জন। আহত আরও এক। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তিলজলার তাড়িখানা রোডের বাসিন্দা রাজু রায় বাজার থেকে ফিরছিলেন। এমন সময় এলাকারই বাসিন্দা জীবত রায় এবং তাঁর ভাইয়েরা রাজুর রাস্তা আটকে দাঁড়ায়। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। সমস্যার সমাধান করতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন রাজুর বাবা ডাবলু রায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বচসা চলাকালীন তিন রাউন্ড গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাজু। অন্যদিকে ধারালো অস্ত্রের কোপে আহত হন রাজুর বাবাও। দু'জনকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে (National Medical College and Hospital) ভর্তি করান স্থানীয়রা।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। যদিও ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন অভিযুক্তরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রমান জোগাড় করছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত জীবত এবং তাঁর ভাইয়েরা এলাকায় অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। এর আগেও বেআইনি অস্ত্র মজুত করা-সহ একাধিক মামলায় তাদের গ্রেফতার করেছে পুলিশ। যদিও রাজুর উপর হামলা চালানোর সঠিক কারন এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, গতকালও কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় গুলি চলার অভিযোগ ওঠে। দোলের দিন দুই মদ্যপের মধ্যে বচসাকে কেন্দ্র করে চলে গুলি। গুলির আঘাতে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। তার রেশ কাটতে না কাটতেই আবারও গুলি চলার ঘটনা ঘটল মহানগরে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata