১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

"পুরভোটের পাপ ধুতে গঙ্গাসাগর যান উনি" মমতার গঙ্গাসাগর সফর ঘিরে কটাক্ষ দিলীপ ঘোষের

মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনদিনের গঙ্গাসাগর সফর ঘিরে তুমুল তরজা শাসক-বিরোধীর
dilip ghosh mamata banerjee Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১৩:১১

"পুরভোটের পাপ ধুতে গঙ্গাসাগর যান উনি" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর (Gangasagar) সফর ঘিরে এমনই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার নিউটাউনের ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই তোপ দাগলেন দিলীপ ঘোষ।

উল্লেখ্য, মঙ্গলবার গঙ্গাসাগর সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছিলেন, গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র এক পয়সাও দেয় না। তিনি আরও উল্লেখ করেন, "কুম্ভমেলা যদি ওয়ান হয়, গঙ্গাসাগর মেলা টু পাওয়া উচিত।" মুখ্যমন্ত্রী আরও চাঞ্চল্যকর অভিযোগ করেন যে, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার তকমা দেওয়ার জন্য বারবার চিঠি লিখেছেন তিনি। কিন্তু কেন্দ্রের তরফে কোন জবাব মেলেনি। একথার প্রেক্ষিতেই বিজেপি নেতা দিলীপ ঘোষের কড়া জবাব, কর্পোরেশন নির্বাচনের পাপ ধুতে তিনি ওখানে স্নান করতে গিয়েছেন। প্রতিবারের নির্বাচনের পর খুন হয়, হিংসা হয়। আর সেই পাপের প্রায়শ্চিত্ত করতে কোথাও মন্দিরে পুজো দেন, আবার কোথাও স্নান করেন।

গতকাল তিনদিনের সফরে গঙ্গাসাগর গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কপিলমুনি আশ্রমের মহন্ত তৃণমূল নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, মহন্ত তো রাজনীতি বোঝেন না। সবাইকেই তিনি আশীর্বাদ করেন। সেই হিসেবেই তিনি মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করেছেন। কিন্তু উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) প্রতি নির্বাচনের পর পাপ ধুতে কখনও মন্দিরে পুজো দেন কিংবা স্নান করেন। এরপর তিনি আরও উল্লেখ করেন, গঙ্গাসাগরের যদি উন্নয়ন চায় রাজ্য সরকার তাহলে তার পরিকল্পনা দিক। গত ১০ বছরে কী কী কাজ হয়েছে, তার খতিয়ান তুলে ধরুক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata