১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

Sealdah Metro : মার্চ থেকেই চলবে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো, ঘোষণা ফিরহাদ হাকিমের

রাজ্য সরকারের কাছে আজ রিপোর্ট জমা দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ
kolkata metro salt lake station lockdown Bengali News
@twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৯

শহর কলকাতার (Kolkata) জন্য খুশির খবর। আগামী মার্চ মাস থেকেই শুরু হতে চলেছে শিয়ালদহ মেট্রো (Sealdah Metro)। কাজেই, আরও সহজ হবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়া। মেট্রো প্রকল্প নিয়ে বুধবারই পর্যালোচনা বৈঠক করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এরপরেই এই সংক্রান্ত রিপোর্ট রাজ্যের (West Bengal Government) কাছে পেশ করেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Kolkata Metro Rail Corporation Limited)।

উল্লেখ্য, মেট্রো রেল কর্তৃপক্ষের থেকে বিগত কিছুদিন ধরেই দাবি করা হয়েছিল, মেট্রোর কাজ শেষ। সমস্ত রিপোর্ট তৈরি, শীঘ্রই তা পাঠানো হবে কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে। তবে এরই মধ্যে রাজ্য সরকারের কাছে আজ রিপোর্ট জমা দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মেট্রো প্রকল্প নিয়ে আজই পর্যালোচনা বৈঠক করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এরপরেই খবর মেলে মার্চ থেকেই চলবে মেট্রো। এর ফলে শিয়ালদহ থেকে ফুলবাগান হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াত একেবারে সহজ হবে।

আজ এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, "শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা আগামী মার্চ মাসের মধ্যে চালু হয়ে যাবে। এদিকে জোকা থেকে তারাতলা পর্যন্ত আমরা বলেছিলাম, ওই কাজটি যখন হয়ে গিয়েছে, তখন সেটিও চালু করে দেওয়ার জন্য। তবে রেল বোর্ড থেকে জানানো হয়েছে, এটি মাঝেরহাট পর্যন্ত না হওয়ার কারণে এখনই চালানো যাবে না। মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হতে এখনও দুই তিন মাস লাগবে। তারপর এই ধাপটিও চালু হয়ে যাবে।”

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata