২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

হাসপাতালে ভর্তি হওয়ার সপ্তাহ না ঘুরতেই অবস্থার উন্নতি, বাড়ি ফিরছেন সৌরভ

বর্তমানে করোনাক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক নয়
sourav ganguly new Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ১৪:১৫

করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে গত সোমবার রাত থেকেই হাসপাতালে রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে বর্তমানে করোনাক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা (Kolkata News) সঙ্কটজনক নয়। তাই বাড়িতেই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা চলতে পারে তাঁর, এমনটাই মনে করছেন চিকিৎসকেরা। কাজেই হাসপাতাল (Hospital) থেকে আজ তাঁকে ছুটি দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে।

ইতিমধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাবার খেয়েছেন। রাতে ঘুমও হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় ওমিক্রন আক্রান্ত কিনা, তা জানতে টেস্ট করা হতেই খবর আসে তিনি ওমিক্রন আক্রান্ত নন।

অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায় করোনাক্রান্ত হওয়ার পরেই তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানারও কোভিড পরীক্ষা করানো হয়েছিল। দু’জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছিল। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছুটির খবর মিলতেই, খুশির আমেজ বেহালার বাড়িতে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই করোনায় সংক্রমিত হন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।  তার আগে থেকেই তাঁর জ্বর আসছিল। শেষে করোনা পরীক্ষা করাতেই দেখা যায়, তিনি পজিটিভ। তারপরেই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সৌরভের চিকিৎসার জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। তাঁদের চিকিৎসাধীনেই আপাতত সুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata