১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

করোনামুক্ত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, স্থিতিশীল শারীরিক অবস্থা

চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর মানসিক শান্তি পেলেন মুখ্যমন্ত্রী
Sandhya Mukherjee Bengali News
facebook.com/sandhya.mukhopadhyay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪২

ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee)। ইতিমধ্যে করোনামুক্ত হয়েছেন তিনি। শারীরিক অবস্থা আপাতত ভালো। বর্তমানে বাইপাসের ধারের পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড দেখভাল করছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে। বাথরুমে পড়ে কোমরে যে আঘাত ছিল, তা কিছুটা ঠিক হওয়ার পথে।

আজ, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "সন্ধ্যা মুখোপাধ্যায়ের ওমিক্রন হয়েছিল। এখন ওমিক্রন মুক্ত তিনি। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে সংকট এখনও কাটেনি।”

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায়। এর পরে ধরা পড়ে তিনি করোনাক্রান্ত। তড়িঘড়ি তাঁকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। বলাবাহুল্য, হাসপাতালে ভর্তি হওয়ার আগে থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নিতেন মুখ্যমন্ত্রী। কথা বলতেন চিকিৎসকদের সঙ্গেও।বর্তমানেও তার অন্যথা হয়নি।

এদিন চিকিৎসকদের সঙ্গে কথা বলেই মুখ্যমন্ত্রী জানান, "গতকাল রিপোর্ট দেখেছি। তাতে স্থিতিশীল রয়েছেন তিনি। করোনা কাটিয়ে উঠেছেন এটাই মানসিক শান্তি।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee