১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

অপেক্ষার অবসান, কলকাতায় এল রাশিয়ার স্পুটনিক-ভি

কোথায় মিলবে এই টিকা? কীভাবে হবে বুকিং? কতই বা খরচ? দেখে নিন একনজরে
sputnik v box Bengali News
স্পুটনিক ভি twitter.com/sputnikvaccine
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ জুন ২০২১
শেষ আপডেট: ৪ জুন ২০২১ ১০:১২

সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের যুগলবন্দীতে চলছে এদেশের করোনা টিকাকরণ প্রক্রিয়া। এবার তৃতীয় সুরক্ষা শক্তি হিসেবে যুক্ত হল রাশিয়ার স্পুটনিক-ভি। প্রসঙ্গত উল্লেখ্য, রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনকে ভারতে ছাড়পত্র দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগেই। ইতিমধ্যেই ই-এম বাইপাসের পার্শ্ববর্তী অ্যাপেলো হাসপাতালে ট্রায়াল চালানো হচ্ছে এবং আগামী সোমবার অর্থাৎ ৭ই জুন থেকে ওই হাসপাতালেই শুরু হবে এই রুশ টিকার প্রয়োগ প্রক্রিয়া। তবে হাসপাতাল সূত্রে খবর, যেহেতু এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে, তাই বাছাই করা অল্প ক'জনকেই দেওয়া হবে এই টিকা।

কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের মতোই এই টিকার বুকিংয়ের জন্যেও কো-উইন পোর্টালে স্লট রিসার্ভ করতে হবে। প্রদত্ত তারিখ অনুযায়ী গ্রাহকে নির্দেশ করা হবে অ্যাপেলো হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য। কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের মতোই এই টিকারও দুটি ডোজ নিতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্পুটনিক-ভি'র ক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ অর্থাৎ একুশ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হব। ডোজপ্রতি এই রুশ ভ্যাকসিনের দাম নির্ধারিত হয়েছে ১,২৫০ টাকা। দুটি ডোজের জন্য জনপ্রতি খরচ পড়বে ২,৫০০ টাকা। যদিও রাজ্য সরকার এই ভ্যাকসিনকে সরকারি আওতায় আনবে কিনা, তা নিয়ে এখনো কোনো নির্দেশিকা জারি করা হয়নি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata