১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

জেলে রাত কাটাতেই ভোল বদল, গালিগালাজ করা ছেড়ে দিয়েছেন রোদ্দুর রায়

আগামী ১৪ জুন পর্যন্ত রোদ্দুর রায়কে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত
Roddur roy 2 Bengali News
facebook.com/roddurroyofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ জুন ২০২২
শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১২:৪৭

যে রোদ্দুর (Roddur Roy Arrested) রায় সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ ছাড়া ভিডিও বানাতে পারেন না, এমনকি রাজনৈতিক কথা হোক কিংবা পারিপার্শ্বিক কোনও ঘটনা তুলে ধরতেও যার মুখে গালাগালির বন্যা, সেই রোদ্দুর রায়ই নাকি সহযোগিতা করছেন পুলিশের সঙ্গে। মুখে নাকি নেই একটুও গালাগালি! এমনটাই জানা গেল লালবাজার সূত্রে।

বারবারই নিজের ভিডিয়োতে অশালীন ভাষা প্রয়োগ করে বিতর্কে জড়িয়েছেন রোদ্দুর রায়। কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কুরুচিকর শব্দ প্রয়োগ করে, কখনও আবার শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে গত শনিবার একটি ভিডিয়ো পোস্ট করেন রোদ্দুর রায়। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে আপত্তিকর ভাষা প্রয়োগ করে একটি লাইভ করেছিলেন রোদ্দুর রায়।

আর তাতেই শুরু হয় বিতর্ক। শেষে থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। বর্তমানে রোদ্দুর রায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪১৭, ১৫৩, ১৫৩এ, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৬৯, ৫০১, ৫০৪, ৫০৫ এবং ৫০৯ ধারায় মামলা রুজু হয়েছে।

আগামী ১৪ জুন পর্যন্ত রোদ্দুর রায়কে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata