২২ নভেম্বর, ২০২৬
কলকাতা

Road Accident : শুক্রবার সাত সকালেই নিউটাউনে দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় উড়ে গেল বাসস্ট্যান্ড

কন্টেনারশুদ্ধ ট্রাক ছিটকে গিয়ে পড়ে ৫০ মিটার দূরে, উড়ে যায় বাসস্ট্যান্ড
emergency accident Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৩:০০

ফের বড়সড় দুর্ঘটনা (Accident) ঘটল নিউটাউনে (New Town)। শুক্রবারের সাত সকালে তীব্র গতির জেরে ইকোপার্কের (Eco Park) সামনে তীব্র গতির জেরে বাসস্ট্যান্ড ভাঙল ট্রাক। গতি এতটাই বেশি ছিল যে কন্টেনারশুদ্ধ ট্রাকটি উল্টে যায়। চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। দুর্ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয়।

স্থানীয়দের সূত্রে খবর, তীব্র গতিতে যাচ্ছিল ট্রাকটি। নিউটাউনের সিসিটিভি ফুটেজ এবং ট্রাফিক পুলিশের স্পিডোমিটার দেখে বোঝা গেছে অন্তত প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে যাচ্ছিল ট্রাকটি। যদিও চালকের দাবি তিনি নির্দিষ্ট গতিসীমার মধ্যেই যাচ্ছিলেন। কিন্তু এত বড়সড় দুর্ঘটনার পর চালকের এই দাবি মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে সম্পূর্ণ বাসস্ট্যান্ডটি দুমড়ে মুচড়ে প্রায় ৫০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে ট্রাকটি। এত বিধিনিষেধের পরও দিনের পর দিন ঘটছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।

উল্লেখ্য, এই এলাকায় দিনের পর দিন ঘটছে এমন ঘটনা। বারবার সচেতনতামূলক প্রচার, নিয়মের কড়াকড়ির পরও আটকানো যাচ্ছে না এমন ঘটনা। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রশাসনের কর্তাদের সতর্ক করেছিলেন। তার পরেই বিভিন্ন এলাকায় দুর্ঘটনা এড়াতে নানা ব্যবস্থা নিয়েছে পুলিশ। তারপরও আটকানো সম্ভব হচ্ছে না। একদিকে চিংড়িহাটায় দুর্ঘটনার যেন শেষ নেই, এদিকে নিউটাউনেও বাড়ছে দুর্ঘটনা। শুক্রবার সকালের এমন মর্মান্তিক ঘটনার পর ফের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata