২২ নভেম্বর, ২০২৬
কলকাতা

কলেজে পরা যাবে না 'ছেঁড়া জিন্স', নয়া নিষেধাজ্ঞা কলকাতার কলেজে

এবার ছেলে-মেয়ে উভয়ের পোশাক বিধি নিয়ে নয়া বিতর্ক খোদ কলকাতায়
Ripped jeans Bengali News
unsplash.com
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০২২
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ১৬:২৮

কর্ণাটকের (Karnataka Hijab Controversy) হিজাব বিতর্কের রেশ না মিটতেই, এবার পোশাক নিয়ে নয়া বিতর্ক কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু (AJC Bose College) কলেজে। এবার ছেলে-মেয়ে উভয়ের পোশাক বিধি নিয়ে নয়া বিতর্ক খোদ কলকাতায়। তবে বিতর্ক অবশ্যই হিজাব কিংবা গেরুয়া বস্ত্রে নয়। আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে পরা যাবে না 'রিপ্‌ড জিন্স', যা 'ছেঁড়া জিন্স' হিসেবে সুপরিচিত। কলেজ কর্তৃপক্ষের তরফে এমনই নিষেধাজ্ঞা জারি হয়েছে কলেজ চত্বরে। সূত্রের খবর, নির্দেশ অমান্য করে ছাত্রছাত্রীদের কেউ রিপ্‌ড জিন্‌স পরে এলে তাঁকে ‘ট্রান্সফার সার্টিফিকেট’ অর্থাৎ টিসি দেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে নির্দেশিকায়।

Torn pant notice Bengali News
কলেজের ওয়েবসাইটের নোটিশ

তবে শুধুমাত্র পড়ুয়াদের জন্য নয়। কৃত্রিম ভাবে ছেঁড়া পোশাক পরে কলেজে প্রবেশ করতে পারবে না সমস্ত কলেজ স্টাফরাও।

প্রসঙ্গত, কয়েক বছর আগে মুম্বইয়ের একটি কলেজ ক্যাম্পাসে ছেঁড়া জিন্স নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এমনকি বহু ক্ষেত্রেই বিতর্কে জড়িয়েছিল 'রিপ্‌ড জিন্স'। তবুও একচুলও কমেনি ব্যবসা। বরং সাধারণ জিন্সের তুলনায় অধিক দামে রমরমিয়ে বিকোচ্ছে রিপ্‌ড জিন্স।

যদিও প্রথম সারির এক সংবাদমাধ্যমের তরফে কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু (AJC Bose College) কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, যোগাযোগ করা যায়নি। অন্যদিকে এই নোটিশ নিয়ে পড়ুয়াদের অধিকাংশের সমস্যা থাকলেও, অনেকেই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata