২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

রাজারহাট টু সিয়াচেন বর্ডার, রিক্সা চেপে চললেন সত্যেন দাস

করোনা মহামারীর সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তাঁর সাত হাজার কিলোমিটারের যাত্রাপথে মাস্ক ও বিলি করবেন তিনি
satyen das Bengali News
লাদাখের পথে সত্যেন দাস https://twitter.com/deep_anchor
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১ আগস্ট ২০২১ ২৩:১১

‘চলি চলি চলি চলি, পথের যে নাই শেষ/ গুপি আছে বেশ!’ গুপির সেই পথ খানিক দূরে গিয়ে থমকে গেলেও সত্যেনবাবুর পথ যে খুব তাড়াতাড়ি ‘শেষ’ হবে না তা বলাই বাহুল্য। রাজারহাটের সত্যেন দাস। পেশা – রিকশাচালক। নেশা – তাঁর প্রিয় তিনচাকার সওয়ারী হয়ে দূর দুরান্তে ঘুরে বেড়ানো। তবে এ দূর যে সে দূর নয়। এক্কেবারে সমুদ্র থেকে পাহাড়ে। রিক্সা নিয়ে এর আগেই তাঁর ঘোরা হয়ে গেছে লাদাখ। সেই লাদাখ, যেখানে আমার, আপনার মতো বাইক সওয়ারীরা আকছার যাওয়ার স্বপ্নও দেখে থাকেন। তিনিও গেছেন, তবে যন্ত্র আর পকেটের জোরে নয়, পায়ের জোরে। এবার সেই সত্যেনের নতুন মিশন – সিয়াচেন সীমান্ত।

রবিবারই তাঁর যাত্রার শুভ সূচনা হয়। উৎসাহ জোগাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি। বয়সে সত্যেন দাস দু কুড়ি দশ পেরিয়েছেন। কিন্তু মন আর শারীরিক সামর্থ্যতার বিচারে তিনি এখনও সদ্য যুবক। তাঁর লাদাখ যাওয়ার উপর ভিত্তি করে তথ্যচিত্রও নির্মিত হয়েছে, ‘লাদাখ চলে রিকশাওয়ালা’। বহু মানুষের প্রশংসাও কুড়িয়েছে সেই তথ্যচিত্র। পাশাপাশি তিনি পেয়েছেন জাতীয় পুরস্কারের মতো সম্মান। এত বিশিষ্ট হয়েও তিনি কিন্তু ভুলতে পারেননি তাঁর তিন চাকার এই সঙ্গীটিকে। তাই তো আবার তিনি বেরিয়ে পড়লেন। সঙ্গে নিলেন, সাত হাজার কিলোমিটারের চ্যালেঞ্জ আর নিজের দুটি বিশ্বস্ত পায়ের উপরে ভরসা।

তবে এবার শুধুমাত্র ভ্রমনই তাঁর এই যাত্রার একমাত্র উদ্দেশ্য নয়, সত্যেনবাবুর সাথে আছে আরও এক মহৎ উদ্দেশ্য। তিনি তাঁর পুরো যাত্রাপথেই মানুষকে সচেতন করবেন পরিবেশ সম্পর্কে। বলবেন আরও গাছ লাগানোর কথা। বার্তা দেবেন সুন্দর পৃথিবী গড়ে তোলার। সাথে করোনা মহামারীর সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তাঁর সমগ্র যাত্রাপথে মাস্ক ও বিলি করবেন তিনি। তিনি থামবেন না। তাঁর জীবনের লক্ষই যে ‘চরৈবেতি…চরৈবেতি…’।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata