২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

নিকাশি নালার মেরামতির জন্য ১৪ দিন আংশিক বন্ধ রেড রোড

আজ থেকেই শুরু হবে কাজ, জেনে নিন বিকল্প রাস্তা
Red Road Kolkata Bengali News
রেড রোড Wikipedia By Biswarup Ganguly, CC BY 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=25547792
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ জুন ২০২১
শেষ আপডেট: ৫ জুন ২০২১ ৯:৪৪

রেড রোডের ভূগর্ভস্থ নিকাশি নালার সংস্কারের জন্য আজ থেকে আগামী ১৪ দিন আংশিক বন্ধ রাখা হবে রেড রোড। অর্থাৎ আগামী ১৭ ই জুন পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রেড রোড ও সংলগ্ন রাস্তাগুলিতে। পুলিশ সূত্রে জানা গেছে, রেড রোডের জে কে আইল্যান্ডের নিকটবর্তী ময়দানে পূর্ত দফতরের তাঁবুর ঠিক সামনেই রাস্তার নীচে নিকাশি ব্যবস্থা সচল রাখতে যে কালভার্টটি রয়েছে তা দীর্ঘদিনের অব্যবস্থায় এবং ওপরের গাড়ি যাতায়াতের কারণে ক্রমশ নীচে বসে যাচ্ছে। খুব দ্রুত সেটিকে মেরামত না করলে বড় ক্ষতির মুখে পড়তে পারে শহরবাসী। তাই আজ থেকেই শুরু হচ্ছে কাজ।

পুলিশের মারফৎ আরও খবর, ওই কালভার্টটি ব্রিটিশ আমলে তৈরি তার রক্ষণাবেক্ষণ একেবারেই হয়নি বলা চলে। তাই আগামী ১৪ দিনের এই কর্মসূচিতে যান চলাচল নিয়ন্ত্রণের জন্যেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর, আজ থেকে প্রথম সাত দিন রেড রোডের পশ্চিম প্রান্ত, অর্থাৎ ধর্মতলা-ডালহৌসির দিকের লেন দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। সেক্ষেত্রে, ধর্মতলামুখী সব গাড়িকে খিদিরপুর রোড দিয়ে এসে জে.কে. আইল্যান্ডের সামনে থেকে ডাফরিন রোড দিয়ে মেয়ো রোড হয়ে নেতাজি মূর্তির সামনে দিয়ে যেতে হবে। এর পরের সাত দিন আটকানো হবে রেড রোডের পূর্বদিকের রাস্তা, অর্থাৎ খিদিরপুরমুখো লেন। তাই পরবর্তী সাতদিন নেতাজি মূর্তি থেকে সব গাড়িকে মেয়ো রোড, ডাফরিন রোড হয়ে জে.কে. আইল্যান্ড ধরেই যেতে হবে। ডাফরিন রোড ও মেয়ো রোডে কোনোপ্রকার যানজট যাতে না হয়, সে ব্যবস্থা করা হবে। রেড রোডেও মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং সাইনবোর্ডের মাধ্যমে বিকল্প পথনির্দেশিকা দেওয়া থাকবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata