১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

ফের স্টেশন ব্র্যান্ডিং কলকাতা মেট্রোয়

স্টেশনের নাম ভাড়া দিচ্ছে মেট্রো
Kolkata metro Bengali News
কলকাতা মেট্রো ~Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২৭ আগস্ট ২০২১ ১৫:১৩

মেট্রোর খরচ কমাতে ফের স্টেশন ব্র্যান্ডিংয়ের পথে হাঁটছে মেট্রো কর্তৃপক্ষ। এবার আরও ৭টি স্টেশন ব্র্যান্ডিং করা হবে বলেই সূত্রের খবর। সেই তালিকার মধ্যে রয়েছে উত্তর-দক্ষিণ মেট্রোর দমদম, নোয়াপাড়া, বেলগাছিয়া, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট। একই সঙ্গে ইস্ট ওয়েস্ট মেট্রোর বেঙ্গল কেমিক্যাল ও শিয়ালদা স্টেশন।

এই স্টেশন ব্র্যান্ডিংয়ের ফলে এবার থেকে স্টেশনের নামের পরে বা আগে যুক্ত হবে কোনও সংস্থার নাম বা লোগো। এমনকি স্টেশনে প্রবেশ ও বাইরের যাওয়ার গেটে, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর, পিলারেও থাকবে সংস্থার লোগো। এই চুক্তি হবে আগামী ৫ বছরের জন্য। এই স্টেশনগুলির টেন্ডারের জন্য আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে কোম্পানিগুলিকে।

মেট্রো কর্তৃপক্ষ এক সংবাদমাধ্যমকে জানালেন, ৩ শতাংশ আয়ের মধ্যে এক শতাংশ আয় আসে যাত্রীদের ভাড়া থেকে। বাকি ২ শতাংশের খরচ বহনে এমন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আগামী দু’বছরের মধ্যে আরও সম্প্রসারণ হবে শহরের মেট্রোপথ। তখন আরও যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। যোগাযোগের জন্য নয়া মেট্রো স্টেশনের ব্যবহার বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আয়ও বাড়ে স্টেশনগুলির।

মেট্রো সূত্রের খবর, ইতিমধ্যে ৮টি স্টেশনকে ব্র্যান্ডিং করা হয়েছে। তার মধ্যে রয়েছে সল্টলেক সেক্টর ফাইভ, সল্টলেক স্টেডিয়াম, করুনাময়ী, শোভাবাজার, চাঁদনি চক, বরাহনগর, ফুলবাগান, সিটি সেন্টার। তবে মেট্রো কর্তৃপক্ষের এই স্টেশন ব্র্যান্ডিংয়ের পদক্ষেপে তিলোত্তমার আমজনতার কতটা স্বস্তি ফেরাবে, সেটা সময় বলবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata