১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

২ মাসের মাথায় ভিজল শহর কলকাতা, নদীয়ায় ঝড়ের কবলে মৃত্যু এক পথচারীর

শুক্রবার সন্ধ্যায় বৃষ্টিতে ভিজল মহানগরী, কলকাতা ও সংলগ্ন এলাকা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বিকেলে বৃষ্টি হয়েছে
Rain taxi kolkata Bengali News
instagram.com/street_licious_
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ২০:৩৬

প্রায় দুই মাসের মাথায় আবারো বৃষ্টিতে ভিজল পশ্চিমবঙ্গ। এপ্রিলের দাবদাহের মধ্যে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন পশ্চিমবঙ্গবাসীরা। আজ রাত্রে ৭ টার দিকে বৃষ্টিতে ভিজল শহর কলকাতার বেশ কিছু এলাকা। বিকেল থেকেই আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছিল। ধর্মতলা, পার্কস্ট্রিট এবং চাঁদনীচক-সহ কলকাতার বেশ কিছু এলাকায় ঝড় এবং বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। তার পাশাপাশি, কলকাতার সংলগ্ন বেশকিছু জেলা যেমন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং নদীয়ায় বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমানের কালনা, গলসি, আউশগ্রাম, ভাতার-সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে শুক্রবার বিকেলে। সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়াও। গলসিতে শিলাবৃষ্টিও হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার গভীররাতের দিক থেকেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতার আরও বেশ কিছু এলাকায়। তার পাশাপাশি কলকাতা সংলগ্ন আরো কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, ঝড়ের কবলে পড়ে কৃষ্ণনগরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বজ্রপাতের সম্ভাবনা আছে বেশ কিছু জায়গায়। তাই সকলকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তারা।

জানা গিয়েছে, স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই এই বৃষ্টিপাতের উৎপত্তি। বিক্ষিপ্ত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। তবে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলেই মনে করছেন আবহবিদেরা। তবে এই বৃষ্টিপাতের সর্বাধিক তীব্রতা ছিল নদীয়ায়। নদিয়ার কৃষ্ণনগরে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় মাথায় গাছ পড়ে মৃত্যু হয়েছে রবীন্দ্রনাথ প্রামানিক নামের বছর ৬২-র এক ব্যক্তির। পরিবার সূত্রে খবর, সন্ধ্যেবেলা স্কুটি চালিয়ে যাবার সময় জাতীয় সড়কের উপর একটি শুকনো গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। সেই আঘাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata