১৬ নভেম্বর, ২০২৬
কলকাতা

প্রকাশ্যে তরুণীকে কুপ্রস্তাব রাজনৈতিক নেতার, অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তার

লাগাতার এ ধরনের কুপ্রস্তাব পেয়ে আতঙ্কিত তরুণী আইনজীবী ও তাঁর পরিবার
rape fear woman attacked torture Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুলাই ২০২১
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৮:৩৫

রাজনৈতিক নেতা, বেশ ক্ষমতাবান বলে চলে। তাঁর এক তরুণীকে পছন্দ, তাঁর সঙ্গে সঙ্গমে আগ্রহী তিনি। তাই প্রকাশ্যে রাস্তায় ওই তরুণী আইনজীবীকে ডেকে এই প্রস্তাব দিয়ে বিতর্কে জড়ালেন দক্ষিণ কলকাতার এক রাজনৈতিক নেতা। অভিযোগ, ওই নেতা বারংবার এমন কুপ্রস্তাব দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কারণ, অভিযুক্ত নেতা নিজেকে ক্ষমতাবান বলে বারবার পরিচয় দিয়েছেন। ফলে তাঁর প্রস্তাব না মানলে বড় কোনও বিপদের মুখে পড়তে হতে পারে, এই আশঙ্কায় ভুগছেন তরুণী আইনজীবী ও তাঁর বৃদ্ধা মা।

এই ঘটনা আজকের নয়। ঘটনার সূত্রপাত বছর খানেক আগে। গড়িয়াহাটের বাসিন্দা পেশায় আইনজীবী ওই তরুণী জানিয়েছেন, তিনি বাড়ির সামনেই পথকুকুরদের খাওয়ান। ওই সময় একদিন নিজেকে রাজনৈতিক নেতা ও সমাজকর্মী বলে পরিচয় দিয়ে আলাপ করেন অভিযুক্ত ওই ব্যক্তি। তারপর ওই নেতা নিজেই প্রস্তাব দেন তরুণীর বাড়ি যাওয়ার। কারণ জানতে চাইলে তিনি সরাসরি বলে বসেন, তরুণীকে তাঁর পছন্দ। তাই সঙ্গম করতে চান।

এরপরেই ওই নেতাকে এড়িয়ে যেতে চান তরুণী। কিন্তু ওই ব্যক্তি তাঁকে ক্রমাগত কুপ্রস্তাব দিতে থাকেন। এরপর বিরক্ত তরুণী থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানালেও প্রমাণ না থাকার দরুন পুলিশ কোনওরকম সাহায্য করেনি। এরপর সম্প্রতি তরুণী ওই ব্যক্তিকে ফোন করেন। সেখানেও ওই একই কুপ্রস্তাব দেন রাজনৈতিক নেতা। সেই কলরেকর্ডিংয় প্রমাণ হিসেবে সংরক্ষণ করে তারপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়।এরপরেও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তরুণীর। কাজেই, আতঙ্কিত তরুণীর ও তাঁর পরিবার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata