১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

প্রকাশ্যে কলকাতায় এনকাউন্টার! মৃত্যু হয়েছে দুই দুষ্কৃতীর

নিহত ২ গ্যাংস্টারের নাম জসপ্রীত জসসি এবং জয়পাল ভুল্লার
murder gun pistol Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ জুন ২০২১
শেষ আপডেট: ৯ জুন ২০২১ ১৮:০৬

প্রকাশ্য নিউটাউনের অভিজাত আবাসনের কাছে চলল গুলি। শব্দে তেতে উঠল সল্টলেক। দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই রাজ্য পুলিশের এসএটিএফের। খবর, নিউটাউনের বহুতল আবাসনে গা ঢাকা দিয়ে থাকা ভিনরাজ্যের ‘গ্যাংস্টার’দের খোঁজে অভিযান চালায় কলকাতা পুলিশ ও এসটিএফের বিশাল বাহিনী। সঙ্গী ছিল বিধাননগর পুলিশও।

সূত্রের খবর, গুলিতে দুই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। কিন্তু এসটিএফ এই দাবি করেনি। শাপুরজির একটি আবাসনে গা–ঢাকা দিয়েছিল এই পাঞ্জাবের গ্যাংস্টার জয়পাল সিং বুল্লা। গোপন সূত্রে খবর পেয়ে ধরতে গিয়েছিল এসটিএফ। তার জেরেই ঘিরে ফেলা হয় আবাসন। আচমকাই এসটিএফ অফিসারদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা জবাব দেয় এসটিএফ। গুলিতে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর। এই মুহুর্তে ওই বহুতল আবাসনে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর ৩টে নাগাদ যৌথবাহিনী বহুতল আবাসনের বি ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালায়। পুলিশ কর্মীরা আবাসনের নির্দিষ্ট ফ্ল্যাট ঘিরে ফেলতেই  তাঁদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পালটা গুলি ছোঁড়ে এসটিএফও। ভিনরাজ্যের ‘দুষ্কৃতী’রা এই এলাকায় ঘাঁটি গেড়েছিল। মূলত আগ্নেয়ান্ত্র চোরাচালানে অভিযুক্ত ছিল তারা। আগ্নেয়াস্ত্র চোরাচালানের ডিল ফাইনাল করতেই তারা এ রাজ্যে এসেছিল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata