২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

রাজ্যের প্রতিক্রিয়ার আগে বন্ধ থাক নার্সদের বিক্ষোভ, নির্দেশ হাইকোর্টের

রাজ্য কী সিদ্ধান্ত নেয়, তা দেখে পরবর্তী পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্ট
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ১৬:৫৭

বেতন পরিকাঠামোর পুনর্বিন্যাস এবং সদ্য বদলি হওয়া নার্সদের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, এই অভিযোগ তুলে (West Bengal News) এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) বিগত বেশ কয়েকদিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন নার্সরা (Nurse)। তবে বর্তমানে আন্দোলনরত (Kolkata News) নার্সদের দাবিদাওয়া খতিয়ে দেখছে রাজ্য সরকার (West Bengal Government)। আর তাতে বেশ কিছুদিন সময় তো লাগবেই, সে কারণে আপাতত এক মাস বন্ধ থাক (Kolkata News) এসএসকেএম হাসপাতালের নার্সদের আন্দোলন।

আজ এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata HighCourt)। আজ, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের নার্সদের আন্দোলন (Nurse Movement) নিয়ে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, 'নার্সদের বেতন বৈষম্যের বিষয়টি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা পর্যালোচনা করে দেখছেন। এই ভাবনাচিন্তার জন্য ১ মাস সময় লাগবে।'

রাজ্যের তরফে এমন প্রতিক্রিয়া পেয়েই এক মাস আন্দোলন বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানান, "এক মাস পর রাজ্য কী সিদ্ধান্ত নেয়, তা দেখে পরবর্তী পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্ট।" যদিও শান্তিপূর্ণ আন্দোলন করলে আপত্তি নেই কলকাতা হাইকোর্টের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata