১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

চাকরির দাবিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, দাবি চাকরি প্রার্থীদের
Partha Chatterjee Trinomool Congress Bengali News
twitter @itspcofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ১৩:০৮

রবিবার রাত ১০ টা নাগাদ হঠাৎ-ই একদল চাকরি প্রার্থী বিক্ষোভ দেখালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়ির সামনে। বাড়ির সামনে ব্যারিকেড পেরিয়ে রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তাঁরা। যদিও দেখা মেলেনি, তবুও চাকরি প্রার্থীরা বেশ কিছুক্ষণ তাঁদের দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের হঠিয়ে দেন বলে খবর। এরফলে পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল ধস্তাধস্তি।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই নিয়োগ বন্ধ এসএসসি চাকরি প্রার্থীদের। বিক্ষোভকারীদের দাবি, ২০১৯ সালে তীব্র শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারপরও কোন কাজ হয়নি। কাউন্সেলিং তো দূরের কথা, নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। এ নিয়ে চাকরি প্রার্থীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাই এই দাবি নিয়ে প্রায় শ'খানেক চাকরি প্রার্থী রবিবার রাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে হাজির হন। আর বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবি জানান। দেখা তো মেলেইনি, বরং পুলিশি হস্তক্ষেপে সেই বিক্ষোভ উঠে যায় বলে সূত্র মারফত খবর।

চাকরি প্রার্থীদের দাবি, ২০১৬ সালে এসএসসি পরীক্ষা হয়েছিল। কিন্তু শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার প্রার্থীরা প্যানেলভুক্ত হলেও নিয়োগ হয়নি। এরপর বর্ধিত আসনের দাবিতে প্রায় এক মাস ধর্মতলায় চাকরি প্রার্থীদের একাংশ অনশনে বসেছিলেন। পরে পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এই অনশন উঠে যায়। সেই সময় স্বয়ং মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু প্রায় দু বছর কেটে গেলেও এই বিষয়ে কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে চাকরি প্রার্থীদের অভিযোগ।

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনকে চরম হুঁশিয়ারি দিয়েছে হাইকোর্ট। বারবার ব্যাপক অনিয়ম ও অসন্তোষের অভিযোগ উঠেছে। চাকরি প্রার্থীদের অভিযোগ, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের উপকার করছেন, কিন্তু চাকরি প্রার্থীদের সমস্যা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয় বলে অভিযোগ তুলেছেন একাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata