২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

সম্পর্কে ফাটল, TMC-কে ফলো করতে নারাজ প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক

টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করেছে না আইপ্যাক
Prasant Kishor Bengali News
প্রশান্ত কিশোর facebook.com/WestBengal4PK
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২১

বেশ কয়েকদিন ধরেই সম্পর্কে ফাটল ধরার কথা কানাঘুষো শোনা গিয়েছিল। সম্প্রতি সেই জল্পনা আরও জোরদার হয়েছিল, পুরসভার নির্বাচনকে কেন্দ্র করে। এবার সেই জল্পনা আরও বাড়িয়ে দিল টুইটার ‘বিচ্ছেদ’। টুইটারে হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলোর তালিকায় রাখল আইপ্যাক। শুধু আইপ্যাকই নয় ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ফলোয়ার তালিকাতেও নেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম (Mamata Banerjee)।

যদিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফলো করছে প্রশান্ত কিশোরের সংস্থা। তবে হঠাৎই মুখ্যমন্ত্রীকে আনফলো কেন? এবার কি তাহলে আইপ্যাক ও তৃণমূলের সম্পর্কে ইতি পড়তে চলেছে? এই নিয়েই চলছে বিস্তর জলঘোলা।

যদিও ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। যদিও ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে অস্বস্তি। তবে মুখ খোলেননি কেউই। এ বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এক সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে বলেন, "তৃণমূলের মধ্যে কে কোন দিকে আছেন, কার সঙ্গে কার কী সম্পর্ক, কে কাকে ফলো করছেন, এতে মানুষের কিছু আসে যায় না। আমাদেরও কোনও আগ্রহ নেই। তৃণমূল একটি দল ছিল, সেখান থেকে এখন পিসি, ভাইপো, পিকে, আইপ্যাক সব মিলিয়ে একটি কোম্পানি হয়ে গিয়েছে। কোম্পানির শেয়ার হোল্ডিংয়ের গণ্ডগোল। কে কাকে ফলো করবেন, কে কাকে করবেন না- তাঁদের ব্যাপার।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata