১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

মাল্টিপ্লেক্স জমানাতেও নিজেকে ভেঙে গড়ে নতুন অবতারে শিয়ালদার ‘প্রাচী’

নতুন রুপে প্রাচীকে দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত চলচ্চিত্রকর্মী থেকে চলচ্চিত্রপ্রেমীরা
prachi cinema hall Bengali News
বসার চেয়ারে লাগানো হয়েছে আরামদায়ক গদি https://www.facebook.com/ShiboprosadMukherjeeOfficial?fref=nf
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২৫ আগস্ট ২০২১ ৭:০৯

একটা সময় বাঙালীর অবসর সময় কাটানোর প্রধান বিনোদন ছিল সিনেমাহলে গিয়ে সিনেমা দেখা। শনিবারের দুপুর বা রবিবারের বিকেল হলেই ভিড় উপচে পড়ত শহরের নামীদামী প্রেক্ষাগৃহে। কিন্তু বর্তমানে সময় পাল্টেছে, সমাজ পাল্টেছে, পাল্টেছে মানুষের জীবনশৈলী, চিন্তাধারা। আর সে সবের মাঝেই কোথাও যেন ঠিক তাল মেলাতে পারেনি চ্যাপলিন, লাইটহাউস, এলিট, মিত্রা-র মতো সাবেকি সিনেমাহল গুলি। সাথে গতবছর থেকে অতিমারির বাড়বাড়ন্তে কার্যত দর্শকশূন্য সমস্ত প্রেক্ষাগৃহ। ফলে এই অবস্থায় সিনেমাহল গুলিকে চালিয়ে যাওয়া একপ্রকার অসাধ্যই হয়ে উঠেছে হল মালিকদের কাছে। তাই কারোর গেটে ঝুলেছে তালা, তো কেউ বিক্রি হয়ে গেছে পুঁজিপতিদের কাছে। কিন্তু তার মাঝেও ব্যতিক্রম সত্তর পেরনো প্রাচী।

শিয়ালদা ষ্টেশন থেকে নেমে মৌলালির দিকে যেতে ফ্লাইওভারের ডানহাতেই পড়ে ঐতিহ্যবাহী সিনেমাহল প্রাচী। ভারত স্বাধীন হওয়ার ঠিক এক বছর পর জিতেন্দ্র বসুর হাত ধরে পথ চলা শুরু হয়েছিল এই প্রেক্ষাগৃহের। তার পর থেকে গঙ্গায় বয়ে গিয়েছে বহু জল। মাল্টিপ্লেক্সের রমরমানিতে ঢাকা পড়েছে একসময়ের সুপারহিট সিনেমাহল গুলির জৌলুশ। প্রাচীও তার ব্যতিক্রম নয়। তবে প্রাচীর বর্তমান কর্ণধারের হাত ধরেই আবার নতুন অবতারে শিয়ালদার সিনেমাপ্রেমীদের তথাকথিত আইনক্স, পিভিআর।

বিদিশা বসু। সম্পর্কে প্রাচী সিনেমাহলের প্রতিষ্ঠাতা জিতেন্দ্র বসুর নাতনী এবং প্রাচীর বর্তমান কর্ণধার। তিনি একপ্রকার দৃঢ়সংকল্প ছিলেন, কোনও মতেই এই স্মতিবিজড়িত সিনেমাহলকে ‘বন্ধ’ বা ‘বিক্রি’ করবেন না। তিনি কথা রেখেছেন। নতুন রুপে সাজিয়ে তুলেছেন প্রাচী’কে। প্রাচীর প্রাচীনতা আর নতুনত্বের মিশেলে এই সিঙ্গেলস্ক্রিনও যে এখন মাল্টিপ্লেক্সদের সাথে সমানে সমানে পাল্লা দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু এই সিনেমাহলে নতুন সংযোজন কি? সিঁড়িতে বসেছে লাল কার্পেট। বসার চেয়ারে লাগানো হয়েছে আরামদায়ক গদি। শীতাতপ নিয়ন্ত্রনের ব্যবস্থাও আছে নতুন ভাবে সেজে ওঠা প্রাচী সিনেমাহলে। টিকিট বুকিং-এও এসেছে আমুল পরিবর্তন। বাংলায় ছাপা টিকিটের বদলে এখন দর্শকরা মোবাইল ফোনে কাটা টিকিট দেখিয়েই ঢুকতে পারবেন প্রেক্ষাগৃহে। আপাতত, কোভিড বিধি মেনে দিনে চারটি শিফটে চলবে দুটি সিনেমা ‘মুখোশ’ এবং ‘বেলবটম’। তবে সিনেমা দেখানোর সময় বদল হবে প্রতি সপ্তাহেই। প্রাচী নবজীবন ফিরে পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত চলচ্চিত্রকর্মী থেকে চলচ্চিত্রপ্রেমীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata