২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

আনন্দপুর শুটআউট ঘটনায় গ্রেফতার ৪ দুষ্কৃতী, উদ্ধার হল আগ্নেয়াস্ত্র

স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলেছে এলাকায়
Firearm gun pistol kill murder Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ১৫:৫০

শেষপর্যন্ত আনন্দপুর গুলিকান্ডের অন্যতম প্রধান দুষ্কৃতী স্বপন মন্ডল ও আসাদুল ইসলাম ওরফে বাংলা রাজুকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর আগেও পুলিশ আরও ২ জনকে গ্রেপ্তার করেছিল। স্থানীয়রা দাবি করেছে, এই ২ দুষ্কৃতী এবং আগে গ্রেপ্তার হওয়া ২ দুষ্কৃতী তৃণমূল আশ্রিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রোমোটিং সম্বন্ধিত সিন্ডিকেট বিবাদের জেরে গত শুক্রবার আনন্দপুরে গুলি চলে।

গত শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ বাইপাস সংলগ্ন আনন্দপুর গুলশান কলোনিতে হঠাৎ করেই গুলি চলে। গুলিতে আহত দুই যুবক দাবি করেছিলেন, তারা তৃণমূল কর্মী। অন্যদিকে স্থানীয়রা দাবি করেছে ঘটনায় ধৃত মহম্মদ সাজিদ, নাদিম আশ্রফ, স্বপন মন্ডল ও আসাদুল হোসেন তৃণমূল আশ্রিত। তাহলে এখানে প্রশ্ন উঠেছে শুক্রবারের গুলি চলার ঘটনা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? কিন্তু পুলিশ সূত্রের দাবি করেছে, ফিরোজ খান ও মহম্মদ জুলকার নয়ন আলী নামক দুই প্রোমোটারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০১০ সালে একটি বহুতল বানানোর সময় কাজের মাঝেই এলাকা ছেড়ে চলে যান জুলকার। তারপর সেই নির্মানকাজ শেষ করে ফিরোজ। তারপর কিছু বছর পর জুলকার ফেরত এলে সম্পত্তির অধিকার নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। পুলিশের অনুমান, দুপক্ষের বিবাদে দলবদলের মাঝে গুলি চলেছে। অবশ্য দুই প্রোমোটার এই ঘটনায় তাদের সম্পর্ক নেই বলে পুলিশের কাছে দাবি করেছে। তাহলে এখন এটা বড় প্রশ্ন, এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না তৃণমূল বিজেপি দ্বন্দ্ব?

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro