১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

Petrol Diesel : কলকাতায়ও সেঞ্চুরি ছুঁল ডিজেল, পেট্রোপণ্যে রেকর্ড মূল্যবৃদ্ধি

কলকাতায় ৩৬ পয়সা বেড়ে ডিজেলের নতুন মূল্য ১০০ টাকা ১৪ পয়সা
fuel oil petrol gas pump Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ৯:৪৭

রাজ্যের অধিকাংশ জেলাতেই আগেই একশো ছাড়িয়েছিল, কৌতূহল ছিলই কলকাতায় (Kolkata) কবে একশো পেরোয়! বুধবার একশোর কাছাকাছি পৌঁছালেও অতিক্রম করতে পারেনি। বৃহস্পতিবার শহরবাসী সাক্ষী থাকল এক ঐতিহাসিক সন্ধিক্ষণের। ইতিহাসে এই প্রথম কলকাতায় ১০০ ছুঁল ডিজেলের (Diesel) দাম। শহরে আইওসির পাম্পে বৃহস্পতিবার ৩৬ পয়সা বেড়ে ডিজেলের নতুন দাম হল ১০০ টাকা ১৪ পয়সা। ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের মূল্য বৃদ্ধি পেল ১০৮.৭৮ টাকা।

পেট্রোপণ্যের দাম বাড়ায় প্রভাব পড়েছে কাঁচা বাজারেও। পরিবহণ খরচ বাড়ায় সব্জি, মাছ, মাংস এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। মধ্যবিত্তদের ত্রাহি ত্রাহি অবস্থা। করোনার জেরে কাজ হারাচ্ছেন অসংখ্য মানুষ। বেকারত্বের সংখ্যা ক্রমবর্ধমান। এমন অবস্থায় ক্রমাগত পেট্রোপণ্যের দাম বাড়ায় মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে এই বিষয় নিয়ে কেন্দ্রের মোদী সরকারের গা-ছাড়া মনোভাব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেন্দ্র ও রাজ্যের আকাশছোঁয়া কর না কমালে আমজনতার মুক্তি নেই।

উল্লেখ্য, রাজ্যের ২৩ টি জেলার মধ্যে কলকাতা-সহ ২২ টি জেলায় ইতিমধ্যেই ডিজেলের মূল্য ১০০ ছাড়িয়েছে। গত জুলাই মাসে পেট্রোলের মূল্য ১০০ ছাড়িয়েছিল। এবার তিনমাসের ব্যবধানে ডিজেলও সেঞ্চুরি ক্রশ করল। উল্লেখ্য, চলতি বছরের ২৪ সেপ্টেম্বর থেকে ২৫ দফায় ৮ টাকা ৪৩ পয়সা দাম বাড়ল ডিজেলের। এরফলে আগামী সপ্তাহে ফের গ্যাসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গণ পরিবহণ ক্ষেত্রে মাশুল গুনছে গাড়ি মালিকরা। অনেক মালিক বাধ্য হয়ে বাস চালানো বন্ধ করে দিয়েছেন। সরাসরি জানিয়ে দিয়েছেন, এমন লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে বাস চালাতে তাঁরা অপারগ। এমন অবস্থা কতদিন জারি থাকবে ইতিমধ্যেই এই নিয়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata