১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

Partha Arpita: ইডি-র হাতে 'অপা'-র ব্যাঙ্ক স্টেটমেন্ট, তিন বছরে ৭০০ কোটির লেনদেন

অপার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ

স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অপা-র জেলবন্দী জীবনের দ্বিতীয় রাত অতিক্রান্ত। এদিকে ইডি-র তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হাতে এসেছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। ২০১৬ থেকে ২০১৯ এই তিনবছরে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় এবং তাঁদের ঘনিষ্ঠ কয়েকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে ইডি সূত্রে দাবি। এমনকী গ্রেফতারের দিন কয়েক আগেই জুলাই মাসেই মোটা অঙ্কের লেনদেনের তথ্য প্রকাশ্যে এসেছে। সেই লেনদেনের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।

এত টাকার উৎস কী? কোথায় ব্যবহার হত এত টাকা? টাকার উৎস খুঁজতে গিয়ে ইডি সূত্রে খবর, এই টাকা আসত চাকরি দেওয়ার বিনিময়ে। কেবল এসএসসির নিয়োগ নয়, গ্রুপ ডি, প্রাইমারি-সহ অন্যান্য নিয়োগের জন্যও টাকা নেওয়া হত। আরও একটি চাঞ্চল্যকর তথ্য, কলকাতা পুরসভা নির্বাচনে টিকিট বিক্রির বিনিময়েও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এক-একটি টিকিট ২০ থেকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠেছে।

এই বিপুল অর্থ বিভিন্ন ব্যবসার কাজে লাগানো হত বলে খবর। বড় অঙ্কের লেনদেনগুলি পার্থ এবং অর্পিতার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কিংবা ডেবিট হত। অপা ইউটিলিটি সার্ভিসেস, অনন্ত টেক্সফ্যাব, অর্পিতার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, চারটি রিয়েল এস্টেট কোম্পানি ও দু’টি ট্রাস্টির অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। এমনকী করোনার সময় কোটি কোটি টাকা ট্রানজাকশন হয়েছে, এমনটাই দাবি ইডি-র তরফে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata