২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

Omicron: কলকাতায় ফের ২ জনের শরীরে ওমিক্রন, বর্তমানে চিকিৎসাধীন

নাইজেরিয়া এবং ব্রিটেন ফেরত কলকাতার ২ ব্যক্তির শরীরে মিলল করোনার নয়া স্ট্রেন ওমিক্রন
Covid omicron Bengali News
অমিক্রন www.pixabay.com
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ৯:২৩

রাজ্যে আরও ২ জনের শরীরে করোনার (Covid-19) নতুন স্ট্রেন ওমিক্রন (Omicron) সংক্রমণের হদিশ মিলল। বিদেশ ফেরত কোভিড আক্রান্ত ৩ ব্যক্তির লালারসের নমুনা ওমিক্রন সন্দেহে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ২ জনের শরীরে ওমিক্রন সংক্রমণের হদিশ মিলেছে। যদিও তৃতীয় জন কোভিডের ডেল্টা রূপে আক্রান্ত। ওমিক্রন আক্রান্ত ২ জন ব্যক্তির ১ জন নাইজেরিয়া ফেরত এবং অপরজন সদ্য লন্ডন থেকে ফিরেছিলেন। ২ জনেই কলকাতার বাসিন্দা।

ওমিক্রন আক্রান্ত ২ ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। এঁদের একজনের বয়স ৬৯ বছর। তিনি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। কোভিডের মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ছেড়েও দেওয়া হয়। কিন্তু উনার লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হলে সেই রিপোর্ট ওমিক্রন আক্রান্ত বলে জানায়। এরপর তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লন্ডন ফেরত বছর ২০-র যুবক তিনি আলিপুরের বাসিন্দা। রবিবার তিনি লন্ডন থেকে ফেরেন। বিমানবন্দরে তাঁর আরটি-পিসিআর টেস্ট করা হয় সেখানেই তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হলে সেক্ষেত্রে তিনি করোনার নয়া স্ট্রেন ওমিক্রন আক্রান্ত বলে রিপোর্ট এসেছে।

উল্লেখ্য, কোনো ব্যক্তি করোনার নয়া স্ট্রেন ওমিক্রন আক্রান্ত কী না তা কেবল নিশ্চিত হওয়া যায় জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে। বিদেশ ফেরত ব্যক্তিদের যাঁদের করোনা রিপোর্ট পজিটিভ আসছে, সেক্ষেত্রে তাঁদের বিদেশ ভ্রমণের যাবতীয় ইতিহাস সংগ্রহ করে অতি উদ্বেগজনক দেশ থেকে ফিরছেন কী না দেখা হচ্ছে। তারপর ওমিক্রন সন্দেহে তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই গোটা বিশ্বে ওমিক্রন আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। সামনেই বড়দিন এবং নতুন বছরের সেলিব্রেশন। এই সময় গোটা বিশ্বে কোভিডের বাড়বাড়ন্তের কথা সকলেই বলছেন। সতর্ক নাহলে বড় বিপদ সামনেই!

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata