১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

Omicron : কলকাতায় ওমিক্রন হানার আশঙ্কা, জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হল নমুনা

তাহলে কি বাংলাতেও চলে এল ওমিক্রন? কি বলছে সাম্প্রতিক রিপোর্ট
Covid omicron Bengali News
অমিক্রন www.pixabay.com
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১২:৩৫

কলকাতায় কি ঢুকে গেল ওমিক্রন (Omicron)? কাতার ফেরত এক তরুণীর করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়েছে। তাঁকে পাঠানো হল বেলেঘাটা আইডিতে আইসোলেশনে। স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা ওই তরুণীর জিনোম সিকোয়েন্সিংয়ের পরামর্শ দিয়েছেন, কারণ ওই তরুণী ওমিক্রন আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। আপাতত বেলেঘাটা আইডিতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরে ওই তরুণীর নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতায় ওমিক্রন সংক্রমণের আতঙ্ক ছড়াল বলছেন ওয়াকিবহাল মহল।

গোটা বিশ্বের কাছে নতুন আতঙ্ক ওমিক্রন (Omicron)। উৎসস্থল দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে ধীরে ধীরে বিশ্বের অসংখ্য দেশেই দ্রুত ছড়িয়ে পড়েছে করোনার এই নয়া প্রজাতি। এসেছে এদেশেও। দিন কয়েকের মধ্যেই কয়েকটি রাজ্যেই বিদেশ থেকে ফেরত ব্যক্তিদের শরীরের নমুনা পরীক্ষায় মিলেছে ওমিক্রন আক্রান্তের হদিশ। ইতিমধ্যেই সারা বিশ্বের ৫০ টির বেশি দেশে ওমিক্রন সংক্রমণের কথা জানা গেছে। তবে ভারতের কয়েকটি রাজ্যে ওমিক্রন আতঙ্ক ছড়ালেও কলকাতায় এতদিন ওমিক্রন আক্রান্তের হদিশ মেলেনি। তবে কাতার ফেরত ওই তরুণীর নমুনা সংগ্রহের পর জিনোম সিকোয়েন্সিংয়ের সিদ্ধান্তের ফলে ওমিক্রন সংক্রমণের আশঙ্কা করছেন একাংশ।

উল্লেখ্য, গোটা দেশে ইতিমধ্যেই জনা তেইশেক এই করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। ডেল্টার মতো অতি সংক্রমণের আশঙ্কা করছেন একাংশ। তবে চিকিৎসকদের একাংশ ওমিক্রন সংক্রমণে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কোন কারণই দেখছেন না। বরং একটু সাবধানতা অবলম্বনের কথা বলছেন। তবে কলকাতা বিমানবন্দরে বিদেশ ফেরত সমস্ত যাত্রীদের বাধ্যতামূলক ভাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। মূলত অতি উদ্বেগজনক দেশ থেকে যাঁরা ফিরছেন, তাঁদের বিষয়ে অতিরিক্ত সতর্কতার কথা বলেছেন স্বাস্থ্য দফতর। মূলত সেই পরীক্ষা করতে গিয়ে কাতার ফেরত এক তরুণীর শরীরের নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হচ্ছে বলে খবর। আর এর থেকেই আশঙ্কা করা হয়েছে এই তরুণী হয়তো ওমিক্রন আক্রান্ত হয়েছেন। তবে গোটা বিষয়টি জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসার পর পরিষ্কার হবে বলছেন ওয়াকিবহাল মহল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata