২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

সাতসকালে মহানগরের বুকে পথ দুর্ঘটনা, উল্টে গেল লুব্রিক্যান্ট ভর্তি মিনিডোর

ঘটনায় তীব্র যানজট এলাকায়
emergency accident Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ৯:৪৬

বৃহস্পতিবার সকালবেলায় পথদুর্ঘটনার (road accident) সাক্ষী কলকাতার রাস্তা। পিটিএস এবং ডিএল খান রোডের মাঝামাঝি এলাকায় উল্টে গেল লুব্রিক্যান্ট ভর্তি মিনিডোর। ঘটনায় আহত হয়েছেন গাড়িচালক। দুর্ঘটনায় জেরে রাস্তায় ছড়িয়ে পড়েছে গাড়িতে থাকা লুব্রিক্যান্ট। দূর্ঘটনা এড়ানোর জন্য রাস্তা দিয়ে দু'চাকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

সূত্রের খবর, এদিন সকাল সাতটা নাগাদ রাস্তা দিয়ে দ্রুত গতিতে আসছিল পণ্য বোঝাই গাড়িটি। এমন সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। ঘটনায় গাড়িতে থাকা লুব্রিক্যান্ট ছড়িয়ে পড়ে সমগ্র রাস্তায়। আহত হন গাড়ির চালক। তিনি আপাতত এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। লুব্রিক্যান্টে পিছলে যায় পিছন দিক থেকে আসা একটি মোটরবাইকও। জখম হয়েছেন দুই বাইক আরোহী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাঁরা গার্ডরেল দিয়ে রাস্তা ঘিরে দেন। আপাতত কলকাতা পুরসভা থেকে জলের ট্যাঙ্ক এনে রাস্তা ধোওয়ার কাজ চলছে। রাস্তা দিয়ে চার চাকার গতি গাড়ি চললেও তার গতি কম রাখা হয়েছে। এজেসি বোস ফ্লাইওভার থেকে এসএসকেএম ট্রমা কেয়ারের দিকে যাওয়ার রাস্তায় বন্ধ রয়েছে দু'চাকার যান চলাচল। ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয়েছে এলাকায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata