১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

রাস্তায় বাড়বে বেসরকারি বাসের সংখ্যা, সিএফ এ ছাড়ের সিদ্ধান্ত রাজ্য পরিবহন দপ্তরের

আগামী ৩ মাসের জন্য এই সুযোগ দেবে রাজ্য সরকার
Private bus kolkata Bengali News
instagram.com/kolbusopedia
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫৪

রাজ্যে বেসরকারি বাস পরিবহনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর। বেশি সংখ্যক বেসরকারি বাস রাস্তায় নামানোর উদ্যোগ নিতে পরিবহন দপ্তর 'সার্টিফিকেট অফ ফিটনেস' বা সিএফ এর ক্ষেত্রে বড়সড় ছাড় দিতে চলেছে। পরিবহন দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, "এককালীন সর্বোচ্চ ১৫০০ টাকা দিয়ে মেয়াদ উত্তীর্ণ সিএফ নবীকরণ করাতে পারবে বাস মালিকরা। আগামী ৩ মাসের জন্য এই সুযোগ দেবে রাজ্য সরকার।" পরিবহন দপ্তরের এমন সিদ্ধান্তের জন্য সিএফ প্রাপ্ত গাড়ির মালিকরা বিনা জরিমানায় বাস রাস্তায় নামানোর সরকারি বৈধতা পাবে।

আসলে করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে কম যাত্রী হতেই অনেক বেসরকারি বাস বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এলেও রাজ্যে বেসরকারি বাসের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কম। তার উপর নতুন জরিমানা কার্যকর হওয়ার ফলে বেসরকারি বাসের সংখ্যা লক্ষণীয়ভাবে কমে গিয়েছে। পুরনো পরিবহন ব্যবস্থা ফিরিয়ে আনতে এবং রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করতে পরিবহন দপ্তর সিএফ সংক্রান্ত এমন সিদ্ধান্ত নিয়েছেন। চলতি সপ্তাহে সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করার পর আগামী তিন মাস এই ছাড় থাকবে। তারপর সময়সীমা অতিক্রান্ত হলে পুরোনো নিয়মে জরিমানা দিয়ে সিএফ পেতে হবে।

পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে, রাজ্যজুড়ে শুধুমাত্র সিএফ প্রাপ্ত বাসের সংখ্যা কয়েক হাজার। এক্ষেত্রে সিএফ এর ছাড় বাস মালিকদের অনেকটাই আর্থিক সুরাহা করবে। তবে এও জানানো হয়েছে যে এমন সিদ্ধান্তের জন্য সরকারি কোষাগারে বেশ অনেকটাই চাপ পড়বে। কিন্তু রাজ্যের পরিবহন ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে এবং রাস্তায় বেশি সংখ্যক বেসরকারি বাস নামিয়ে সাধারণ মানুষের সুবিধা করতেই এমনটা করছে পরিবহন দপ্তর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body