২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

শুধু কসবা নয়, সিটি কলেজেও চলেছে দেবাঞ্জনের ভুয়ো টিকাকরণ!

এবার দেবাঞ্জনকাণ্ডে গ্রেফতার হলেন ইন্দ্রজিৎ সাউ নামে দেবাঞ্জনের এক সহকর্মী
lalbazar police station Bengali News
লালবাজার পুলিশ @kolkatapolice.gov.in
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ জুলাই ২০২১
শেষ আপডেট: ৩ জুলাই ২০২১ ১৬:১৫

করোনার (Coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশ। একমাত্র হাতিয়ার এখন ভ্যাকসিন। আর তাকেই হাতিয়ার করে রমরমা ব্যবসা করছে এক শ্রেণির মানুষ। বর্তমানে কলকাতায় তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তীর তৎপরতার জেরেই পর্দা ফাঁস হয়েছে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের। এরপরেই ভুয়ো আইএস অফিসার দেবাঞ্জন দেবের একের পর এক কীর্তি বেরিয়ে আসছে দ্রুততার সঙ্গেই।

তবে কীভাবে কলকাতার মতোন জায়গায় ভুয়ো ভ্যাকসিনের টিকাকরণ চলছে তা নিয়ে রাজ্য-রাজ্যনীতি সরগরম। ভুয়ো ভ্যাকসিকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করে পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই এই মামলায় মিমি চক্রবর্তীর বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি নথিভুক্ত হয়েছে তৃণমূল সাংসদ শান্তনু সেন এবং বিধায়ক লাভলি মৈত্রর বয়ানও।

বয়ানে মিমি জানান, "গোটা বিষয়টা প্রোমোট করতে আমি পৌঁছেছিলাম, ওখানে নিজেও ভ্যাকসিন নিই। কিন্তু তারপর থেকেই ফোনে কোনও মেসেজ না আসায় আমার খটকা লাগে। সার্টিফিকেট চাইলেও ওরা জানায় বাড়িতে পৌঁছে যাবে কিন্তু আসেনি। পরে অফিসের লোক গিয়ে খোঁজ করায় বলে তিন চারদিন সময় লাগবে। এরপরই বুঝি নিশ্চয় বিষয়টার মধ্যে অন্য কোনও ব্যাপার আছে।"

তবে এবার দেবাঞ্জনকাণ্ডে গ্রেফতার হলেন ইন্দ্রজিৎ সাউ নামে দেবাঞ্জনের এক সহকর্মী। ওই ব্যক্তির বিরুদ্ধে আমহার্স্ট স্ট্রিটের সিটি কলেজে ভুয়ো টিকাকরণ শিবির আয়োজনের অভিযোগ রয়েছে। খবর, গত ১৮ জুন থেকে কলকাতার সিটি কলেজে ভুয়ো টিকাকরণ শিবিরের আয়োজন করে দেবাঞ্জন। তাতে প্রায় ১০০ জনকে টিকা দেওয়া হয়। এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে কলেজের অধ্যক্ষ শীতলপ্রসাদ চট্টোপাধ্যায় বলেন, "শিবির আয়োজনের জন্য তাঁর সঙ্গে দেবাঞ্জনের যোগাযোগ করিয়ে দেন কলেজেরই প্রাক্তন ছাত্র ইন্দ্রজিৎ।" আর তাই সিটি কলেজের প্রাক্তন ছাত্র ইন্দ্রজিতকে শুক্রবার সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছ থেকে তাঁকে গ্রেফতার করে SIT। কারণ, ইন্দ্রজিৎ জানতেন দেবাঞ্জন ভুয়ো টিকা দিচ্ছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata