১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

আইএমএ-র সভাপতি নির্বাচনে জিতলেন নির্মল মাজি, উঠল ছাপ্পা ভোটের অভিযোগ

IMA-র নির্বাচন ঘিরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, চলল ধস্তাধস্তি, উঠল ভুয়ো ভোটারের অভিযোগ
nirmal maji Bengali News
-facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ মার্চ ২০২২
শেষ আপডেট: ৬ মার্চ ২০২২ ১২:৫৬

পুরভোটের (Municipality Election) মতোই দেদার ছাপ্পা, ভুয়ো ভোটার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির চিত্র দেখা গেল এবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) কলকাতা শাখার নির্বাচনেও। অভিযোগ দুই পক্ষের তুমুল উত্তেজনায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন বিশাল পুলিশ বাহিনী। এক পক্ষ গোটা বিষয়টি অস্বীকার করলেও বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায় উঠে এসেছে সেই চাঞ্চল্যকর ছবি।

শনিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখার ভোট ঘিরে রীতিমতোই ধুন্ধুমার কাণ্ড। তালতলার এই শাখায় নির্বাচন ঘিরে তৈরি হয় অভিযোগের পাহাড়। চিকিৎসক সংগঠনের দুই গোষ্ঠী শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘোরতর সমর্থক বলে সূত্রের খবর। তারপরও দুই গোষ্ঠীর মধ্যে বচসার অভিযোগ উঠেছে। কেবল বচসা নয় একে অপরের বিরুদ্ধে ভুয়ো ভোট, এমনকী ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ করেছে। আর তারপরেই তৈরি হয় রীতিমতো চাপানউতোর।

নির্বাচনে ফের কলকাতা শাখার সভাপতি নির্বাচিত হলেন নির্মল মাজি (Nirmal Maji)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রশান্ত ভট্টাচার্যকে ৭ ভোটে তিনি পরাজিত করেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ছ'টা থেকে গণনা শুরু হয়। দীর্ঘ সময় ধরে অন্তত ১৪ রাউন্ডের বেশি গণনা হয়। আর তারপর ৭ টি ভোটে জিতে আইএমএ-র কলকাতা শাখার নির্বাচনে ফের সভাপতি হলেন নির্মল মাজি।

সূত্রের খবর, চিকিৎসক সংগঠনের এই নির্বাচনেও ছিল রীতিমতো রাজনৈতিক উত্তেজনা। ঘটে চড় মারার ঘটনা। তাছাড়া দুই সংগঠনের মধ্যে ধস্তাধস্তি, বচসা তো ছিলই। যদিও নির্মল মাঝির অনুগামীদের বক্তব্য, নির্বাচন স্বচ্ছভাবে হয়েছে। সততার পক্ষে ভোট দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নির্বাচনে এমন ঘটনা নজিরবিহীন বলছেন ওয়াকিবহাল মহল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata