৩০ অক্টোবর, ২০২৬
কলকাতা

স্বাস্থ্যসাথীর মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপনের জন্য আগে চাই উঁচুতলার অনুমতি, বিতর্ক মেডিক্যাল কলেজে

কিছুদিন আগে ওষুধ নিয়ে নির্দেশিকা জারি করেও বিতর্কে জড়ায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ
Kolkata medical college and hospital Bengali News
কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল https://www.medicalcollegekolkata.in/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ৯:৫৪

স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ড দিয়ে যে কোনও অঙ্গ প্রতিস্থাপন করার আগে লাগবে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি। এমন নির্দেশিকাকে কেন্দ্র করে বিতর্ক ছড়াল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে (National Medical College)। হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন চিকিৎসকদের একাংশ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার হাসপাতালের বিভাগীয় প্রধানদের কাছে নির্দেশিকা পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা রয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রোগীর যে কোনও অঙ্গ প্রতিস্থাপনের আগে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এবং এই নির্দেশ অবিলম্বে কার্যকরী করার নির্দেশও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, নির্দেশিকা পাঠানো হয়েছে জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, অর্থোপেডিক, ইউরোলজি, ইএনটি বিভাগের প্রধানদের কাছে।

তবে নির্দেশিকা পাওয়ার পরেই বিরোধিতায় সরব হয়েছে একাধিক সরকারি চিকিৎসক সংগঠন। মেডিক্যাল সার্ভিস সেন্টারের সাধারণ সম্পাদক নির্দেশিকার বিরোধিতা করে বলেছেন, “হাসপাতালে অসুস্থ অবস্থায় রোগী পড়ে। অনুমতি নিতে হবে। রোগী ততক্ষণ অপেক্ষায় থাকবে। এটা হাস্যকর”। অন্যদিকে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস’এর সাধারণ সম্পাদকও নির্দেশিকার বিরুদ্ধে মুখ খুলে বলেন, “অপারেশনের আগে বিভাগীয় প্রধানরা জানতে চাইবেন বসানো হবে কিনা। যতক্ষণে সব কাজ হবে ততক্ষণ রোগী বাঁচবে তো?”

তবে বিতর্কিত নির্দেশিকার সাফাই দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিকভাবে যাতে চিকিৎসা সরঞ্জামের সরবরাহ হয়, সেবিষয়েই নিশ্চিত করতে এমন নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও মেডিক্যাল কলেজের তরফ থেকে ওষুধ নিয়েও নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, জরুরি বিভাগে আসা রোগীরা সর্বোচ্চ ৩ দিন এবং আউটডোর রোগীরা সর্বোচ্চ ৭ দিনের ওষুধই পাবেন। সে বিতর্ক মিটতে না মিটতেই আবারও এক বিতর্কিত সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২৩ নভেম্বর

শীঘ্রই 'কফি উইথ করণ' এ আসতে চলেছেন আলিয়া ভাট এবং করিনা কাপুর খান

Alia Karan
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee