১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

নবান্নে বসছে স্মার্ট গেট! আরও কড়া নজরদারিতে নবান্ন

এবার নবান্নেও থাকবে বিশেষ দরজা অর্থাৎ স্মার্ট গেট বা সেন্সর লাগানো দরজা
nabanna kolkata Bengali News
নবান্ন - নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ আগস্ট ২০২২
শেষ আপডেট: ৬ আগস্ট ২০২২ ২০:৪৮

আরও অত্যাধুনিক নিরাপত্তার মোড়কে নবান্ন (Nabanna)। বিমানবন্দর, মেট্রো স্টেশন কিংবা শপিং মলের মতোই এবার নবান্নেও থাকবে বিশেষ দরজা অর্থাৎ স্মার্ট গেট বা সেন্সর লাগানো দরজা। সূত্রের খবর, ইতিমধ্যেই নবান্নের দক্ষিণ গেটে এই স্মার্ট গেট বসানোর প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। অতিথি বা আমজনতা নয়, নবান্নে কর্তব্যরত সরকারি কর্মচারী থেকে সকলকেই এই সেন্সর লাগানো দরজা দিয়েই ঢুকতে হবে।

এছাড়াও নবান্নে যাঁরা বিভিন্ন কাজে আসেন, তাঁদের জন্য পূর্বের নির্দিষ্ট ভিজিটর গেট তো আছেই। এই ভিজিটর গেট দিয়ে ঢোকার সময় ভিজিটররা তাঁদের নাম খাতায় লেখেন, তারপরেই তাঁদের নবান্নের ভিতরে ঢোকার অনুমতি দেন কর্তব্যরত পুলিশকর্মীরা।

তবে এবার শোনা যাচ্ছে, মেট্রোর কার্ডের মতোই নবান্নে কর্তব্যরত সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ স্মার্ট কার্ড দেওয়া হতে পারে। সেই স্মার্ট কার্ড ব্যবহার করেই সরকারি কর্মচারীরা ভিতরে ঢুকতে পারবেন। প্রসঙ্গত, দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এক অজ্ঞাত পরিচয় যুবক ঢুকে পড়েন। এরপরেই বাড়ানো হয় মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা। সাম্প্রতিক গত কয়েকদিন ধরেই নবান্নের নিরাপত্তা কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে বিশেষ আলোচনা চলছিল আধিকারিকদের মধ্যেই। এবার সামনে এল স্মার্ট গেটের কথা।

এও শোনা যাচ্ছে, আপাতত নবান্নের দক্ষিণ গেটে এই স্মার্ট গেট বসানোর কাজ হলেও, পরে সব দরজাই স্মার্ট গেট করে দেওয়া হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro