১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

জামাইষষ্ঠীতে জামাই-আদর করতে গিয়ে শ্বশুর-শাশুড়ির জুটল হেনস্থা, মারধর! থানায় অভিযোগ দায়ের

বিয়ের পর থেকেই লাবণীর উপর অত্যাচারের অভিযোগ, বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের
Girl child harassment Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ জুন ২০২২
শেষ আপডেট: ৬ জুন ২০২২ ৮:২২

জামাইয়ের 'গোঁসা' কিছুতেই ভাঙছে না। অনেক অনুরোধের পরেও জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে যাননি জামাই। অগত্যা জামাইকে না জানিয়ে শাশুড়ি উপস্থিত জামাইয়ের বাড়িতে। উপলক্ষ নিজের বাড়িতে না হোক অন্তত জামাইয়ের বাড়িতেই পালন হোক জামাইষষ্ঠী। না, এরপরও কমেনি জামাইয়ের রাগ। উল্টে শাশুড়ির উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। গোটা ঘটনাটি গড়িয়েছে থানা পর্যন্ত।

নোদাখালির বাসিন্দা সঞ্জীব গোস্বামী। তিনি কলকাতা পুলিশে কর্মরত। ২০১৮ সালে হরিদেবপুরের লাবণী অধিকারীর সঙ্গে বিয়ে হয়। সূত্রের খবর, বিয়ের পর থেকেই উভয়ের সাংসারিক জীবন ততটা জুতসই হয়নি। ঝগড়া, সমস্যা তো ছিলই, মাঝে মাঝেই লাবণীর উপর মারধরের অভিযোগও উঠেছে। এমনকী কলকাতা পুলিশে কর্মরত থাকায় বাড়তি হুমকির অভিযোগও করেছেন নির্যাতিতা লাবণী অধিকারী।

এদিন কী ঘটেছিল? জামাইষষ্ঠীর দিন কাজ থাকায় জামাই জানিয়েছিলেন তিনি যেতে পারবেন না। অগত্যা লাবণীর বাবা-মা চলে আসেন জামাইয়ের বাড়িতে। মেয়ে-নাতি তো আছেই, সঙ্গে জামাইয়ের সঙ্গেও দেখা হয়ে যেতেও পারে। সেখানেই তাঁদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata