১৫ নভেম্বর, ২০২৬
কলকাতা

চূড়ান্ত অবসাদ থেকেই আত্মহত্যা! সল্টলেক থেকে উদ্ধার মা ও মেয়ের দেহ

সল্টলেকের সিডি ব্লকের ১৭৫ নম্বর বাড়িতে থাকতেন তাঁরা
dead body Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০২২
শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১৪:৩০

ফের কলকাতায় রহস্য মৃত্যু। সল্টলেক (Salt Lake) থেকে উদ্ধার মা-মেয়ের দেহ। প্রাথমিকভাবে অনুমান, কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন তাঁরা। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, কিছুদিন আগে মৃত্যু হয়েছে সুপর্ণাদেবীর স্বামীর। অন্যদিকে, বিবাহ বিচ্ছেদ হওয়ায় মায়ের সঙ্গে থাকতে শুরু করেছিলেন মেয়ে স্নেহা।

সল্টলেকের সিডি ব্লকের ১৭৫ নম্বর বাড়িতে থাকতেন তাঁরা। সূত্রের খবর, মানসিক অবসাদে ভুগছিলেন দু’জনেই। সোশ্যাল মিডিয়া থেকে নাকি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন স্নেহা।

আজ সকালে সুপর্ণাদেবীর বাড়ির তিনতলা থেকে হু হু করে জল বেরতে দেখেন স্থানীয়রা। ডাকাডাকি করতেও মেলেনি সাড়া। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকে। খবর পেয়েই পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলর। দরজা ভাঙতেই উদ্ধার হয় সুপর্ণা ও স্নেহার দেহ।

পাশেই মিলেছে বিষের শিশি। পাওয়া গিয়েছে সুইসাইড নোট। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু করা হয়েছে তদন্ত। সুইসাইড নোটে, প্রশাসনের উদ্যোগেই শেষকৃত্য সম্পন্ন করার আবেদন করেছেন মা-মেয়ে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body