১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

ভ্যাকসিন নিতে আগ্রহী অধিকাংশই, অথচ নেই জোগান, কাল থেকে বন্ধ বহু টিকাকেন্দ্র

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোভিশিল্ড কেন্দ্রগুলি বন্ধ রাখা হবে, জানিয়ে দিল কলকাতা পুরসভা
kolkata municipality Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১০ আগস্ট ২০২১ ১৯:০৫

চাহিদার তুলনায় জোগান নেই টিকার (Covid Vaccine)। এর আগেও একাধিকবার বৈষম্যের অভিযোগ উঠেছিল ভ্যাকসিন নিয়ে। তবে এবার আকাল পড়ল ভ্যাকসিনের। তাই বুধবার থেকে বন্ধ থাকছে শহরের কোভিশিল্ড কেন্দ্রগুলি। লিখিত বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুরসভা। আরও জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোভিশিল্ড কেন্দ্রগুলি বন্ধ রাখা হবে। প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও, মঙ্গলবার থেকেই কোভিশিল্ড সেন্টার বন্ধ রাখার কথা জানিয়েছিল কলকাতা পুরসভা। কিন্তু সোমবার রাতে প্রায় ৩০ হাজার টিকা এসে পৌঁছাতে সিদ্ধান্ত বদলে মঙ্গলবার পর্যন্ত কোভিশিল্ড কেন্দ্রগুলি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, রাজ্যে এদিন পর্যন্ত মোট টিকা প্রাপকের সংখ্যা ৩ কোটি ২০ লক্ষ ৯৬ হাজার নাগরিক করোনা ভ্যাকসিনের আওতায় এসেছেন। এঁদের মধ্যে ১৮-৪৪ বছরের বিশেষ ক্যাটেগরিতে থাকা নাগরিকের সংখ্যা প্রায় ৭৩ লক্ষ ৭৮ হাজারের কিছু বেশি। পরিসংখ্যান অনুযায়ী, কমবয়সিদের মধ্যেই টিকা নেওয়ার আগ্রহ বেশি। CoWIN বা রাজের নিজস্ব পোর্টালের মাধ্যমে যাঁরা নাম নথিভুক্ত করছেন তাঁদের গড় বয়স ১৮-৪৪ বছরের মধ্যে।

কিন্তু চাহিদার তুলনায় জোগান অপ্রতুল। তাই রোজ গড়ে ৩.৫-৪ লক্ষকে টিকা দেওয়া হলেও তা যথেষ্ট নয় বলেই মনে করছে স্বাস্থ্যভবন। স্বাস্থ্যভবনের হিসাব রাজ্যের হাতে এদিন দুপুর পর্যন্ত প্রায় ২১ লক্ষ ডোজ ভ্যাকসিন আছে। রোজ গড়ে চার লক্ষকে টিকা দেওয়া হলে একসপ্তাহের আগেই শেষ হয়ে যাবে তা। কাজেই, বুধবার থেকে বন্ধ থাকছে শহরের কোভিশিল্ড কেন্দ্রগুলি। তবে দেওয়া হবে কোভ্যাকসিন। এই অবস্থায় প্রথম ডোজের জন্য যাঁরা নাম নথিভুক্ত করছেন, তাঁদের কোভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যভবন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata