১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

কলকাতার ভোটার হলেন মিঠুন চক্রবর্তী, টিকিট পেলেন বিজেপির?

কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের ভোটার হলেন মিঠুন, জানা যাচ্ছে কাশীপুর-বেলগাছিয়া এলাকায় মিঠুনের বোনের বাড়ি
Mithun Chakraborty Modi Bengali News
নরেন্দ্র মোদী ও মিঠুন চক্রবর্তী Twitter

এইমাত্র কয়েকটা দিনের কথা একুশের নির্বাচনের মুখে (West Bengal Assembly Election 2021) বিজেপির ব্রিগেড মঞ্চে ধুতি-পাঞ্জাবি পরে আদ্যপান্ত বাঙালিবাবুর সাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) হাত থেকে পদ্ম পতাকা তুলে বেশ ফিল্মি ডায়লগে বলেছিলেন তিনি 'জাত গোখরো'। কিন্তু কোন কেন্দ্রের এমএলএ পদপ্রার্থী হবেন 'ফাটাকেষ্ট'? তবে ‘এমএলএ নাকি মিনিস্টার’ হবেন! এ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে।

তবে সমস্ত জল্পনা উস্কে অবশেষে কলকাতার ভোটার হলেন মিঠুন চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের ভোটার হলেন মিঠুন, জানা যাচ্ছে কাশীপুর-বেলগাছিয়া এলাকায় মিঠুনের বোনের বাড়ি। আর তাই তিনি মনে করছেন ভোট প্রচারে এই এলাকাতেই সুবিধে মিলবে। মিঠুন চক্রবর্তীর ভগ্নীপতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "বেশিদিন নয়, কিছুদিন আগেই কলকাতার ভোটার হয়েছেন মিঠুন চক্রবর্তী।"

ইতিমধ্যেই বেশ কয়েকদফার প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। তবে সেখানে নাম ছিল না ‘মহাগুরু’র।  এই পরিস্থিতিতে লড়াইয়ের ময়দানে সুপারস্টার মিঠুনের উপস্থিতি বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে ওয়াকিবহল মহল।

উল্লেখ্য, গত মাসে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী।  বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে, এমন জল্পনা চলছিল। যদিও সে সময় কোনও মন্তব্য করেননি অভিনেতা। তবে আসন্ন নির্বাচনে বিজেপির জয় হলে শুভেন্দু নাকি মিঠুন কে পাবে নবান্নের দায়ভার, এই নিয়ে ফের জল্পনা উস্কে দিল আর এক ধাপ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun