৮ নভেম্বর, ২০২৬
কলকাতা

অপহরণ করে ফ্ল্যাটে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ কলকাতায়

তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ
rape 3 Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৮:৪২

কলকাতার বুকে ফের গণধর্ষণ (Gangrape)। অপহরণ করে নিয়ে গিয়ে ফ্ল্যাটে আটকে রেখে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ হরিদেবপুরে। চলছে নির্যাতিতার মেডিক্যাল টেস্ট। গোটা ঘটনায় তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ। গতকাল নাবালিকা তার দিদির সঙ্গে বাড়ি থেকে বেরোয়। অভিযোগ, সেই সময় পাঁচ যুবক নাবালিকাকে অপহরণ করে করুণাময়ী ঘাট রোড এলাকায় রংকল মাঠের কাছে একটি ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানেই একটি ফ্ল্যাটে আটকে রাখা হয় নাবালিকাকে। নির্যাতিতার অভিযোগ, ওই ফ্ল্যাটেই গণধর্ষণ করা হয় তাকে।

স্বাভাবিকভাবেই গণধর্ষণের জেরে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছে নাবালিকা। আজ ওই নাবালিকা থানার দারস্থ হলে, নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় পকসো আইনে মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ইতিমধ্যে অরূপ সেনগুপ্ত, অভিষেক সিং, সঞ্জয় পাত্র, সাহেব অধিকারী এবং রাহুল সিং-কে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ১২০ বি, ৩২৮, ৩৪২ ও ৩৬৬ ও ৩৭৬ডিএ ধারায় মামলা রুজু হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro