১৭ নভেম্বর, ২০২৬
কলকাতা

ভুয়ো টিকাকরণ শিবিরের খপ্পরে মিমি চক্রবর্তী

এই ঘটনায় একজন ভুয়ো আইএএস অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ
Mimi Chakraborty Bengali News
facebook @itsmimichakraborty
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২১
শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৩:০২

এ যেন উলটপুরাণ! গিয়েছিলেন কোভিড ভ্যাকসিন (Covid vaccine) নিয়ে সচেতনতার প্রচার করতে, নিজেও নিলেন কোভিড টিকা, কিন্তু ফল হল উল্টো। এবার কসবায় ভ্যাকসিন জালিয়াতির শিকার খোদ অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

মঙ্গলবার কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে একটি টিকাকরণ ক্যাম্প চলছিল। তৃতীয় লিঙ্গের মানুষ, রূপান্তরকামী এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের টিকাকরণের আয়োজন করা হয়েছিল। এই টিকাকরণ কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। শুধু তাই নয়, তিনি এখান থেকে কোভিডের প্রথম টিকাও নিয়েছিলেন। এরপর তাঁর মোবাইলে কোন মেসেজ আসেনি। বলা হয় কিছুক্ষণের মধ্যেই মেসেজ আসবে। এমনকী কোভিড টিকার কোন শংসাপত্রও পাননি অভিনেত্রী। বলা হয় বাড়ি পৌঁছানোর আগেই সার্টিফিকেট পৌঁছে যাবে। এরপর অভিনেত্রীর সন্দেহ হয়। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন কলকাতা পুরসভার অনুমতি ছাড়াই এই টিকাকরণ ক্যাম্প চলছিল। এই ঘটনায় এক ভুয়ো আইএএস অফিসারকেও গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে একটি টিকাকরণ শিবির চলছিল। অভিযোগ, তাতেই উপস্থিত ছিল দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি। তিনি নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দেন। এছাড়াও ক্যাম্পে দাঁড়িয়েছিল নীল বাতি লাগানো কলকাতা পুরসভার গাড়ি। যদিও পরে জানা যায় এ সবই ভুয়ো। দেবাঞ্জন দেবকে রাতভর জেরার পর পুলিশ জানতে পারেন তিনি ভুয়ো কলকাতা পুরসভার আধিকারিক পরিচয় দিয়ে এই টিকাকরণ শিবিরের আয়োজন করেছিলেন। কিন্তু এমন কাজ কেন করেছিলেন তা পুলিশ এখনও জানতে পারেননি বলে সূত্রের খবর। খোদ সাংসদের উপস্থিতিতে এমন টিকাকরণ শিবিরের ঘটনায় প্রশ্ন তুলেছেন ওয়াকিবহাল মহল। এই ঘটনায় কলকাতা পুরসভার কোন কর্মীর যোগসাজস থাকলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good