২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

ডিজিটাল হচ্ছে মেট্রো, রেলের দরজা খুলবে এবার QR Code স্ক্যান করলেই!

কাজ প্রায় শেষের মুখে পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনের
Kolkata metro Bengali News
কলকাতা মেট্রো ~Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জুলাই ২০২১
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ১৯:০৬

ডিজিটাল হচ্ছে মেট্রো (Kolkata Metro)। এর জন্যে আপনাকেও হতে হবে আধুনিক। কারণ ইতিমধ্যেই মেট্রোতে স্মার্ট কার্ড ছাড়া শুধুমাত্র কিউ আর কোড (QR Code) স্ক্যান করেই মেট্রো স্টেশনে প্রবেশের ব্যবস্থাপনা শুরু হয়ে গিয়েছে। কাজ প্রায় শেষের মুখে পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে। উল্লেখ্য, করোনার জেরে আগেই বাতিল হয়েছে টোকেন পদ্ধতি। নিত্য যাত্রীদের একমাত্র ভরসা তাই স্মার্ট কার্ড। বলে রাখা ভালো, টোকেন পদ্ধতি উঠে যাওয়ায় স্মার্ট কার্ডের ক্ষেত্রেই সমস্যার মুখোমুখি হয়েছেন অনেকেই। তার উপর নতুন করে যদি কিউ আর কোড স্ক্যানিংয়ের পদ্ধতি তাঁদের ওপর চাপানো হয়, এতে সমস্যায় পড়তে পারেন অনেকেই। কারণ, প্রত্যেকেরই স্মার্ট ফোন আছে, কিংবা এই পদ্ধতি সকলেই বোঝেন এমনটা নয়। কাজেই, টোকেন পুরোপুরি অচল হয়ে গেলে সমস্যায় পড়ার চিন্তা বহু যাত্রীর।

যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফে QR Code স্ক্যানের পদ্ধতি কবে থেকে চালু হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে চিন্তার কোনও কারণ নেই, সকল বয়সীদের কথা মাথায় রেখে অবশ্যই কিউ আর কোডের বিকল্প পদ্ধতি চালু হওয়ার সম্ভাবনা প্রবল। প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরেই স্মার্ট কার্ডের পাশাপাশি কিউ আর কোড স্ক্যান করে মেট্রোয় প্রবেশ নিয়ে ভাবনাচিন্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগেই শুরু করেছিল। ঠিক সেই অনুযায়ী চলতি মাসে শেষ হল পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনের কাজ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata